ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কোন কোন বদল আনলে দেখতে বড় লাগবে রান্নাঘর

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৬:৩১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৬:৩১:২৮ অপরাহ্ন
কোন কোন বদল আনলে দেখতে বড় লাগবে রান্নাঘর ফাইল ফটো
রান্নাঘরে সচরাচর অতিথি প্রবেশ করে না, সে কথা ঠিক। কিন্তু তাই বলে হেঁশেল সাজিয়ে-গুছিয়ে রাখবেন না, তা তো হতে পারে না। অনেকেরই দিনের বেশির ভাগ সময় কাটে হেঁশেলেই। তাই যেখানে দিনের বেশির ভাগ সময়টা থাকছেন, তা সাজিয়ে-গুছিয়ে রাখলে মনটাও ভাল থাকে। অনেক বাড়িতেই রান্নাঘর বেশ ছোট। জায়গার অভাব। ফলে অনেকেই বুঝতে পারেন না, ছোট জায়গায় কী ভাবে মনের মতো করে সাজিয়ে তুলবেন সাধের রান্নাঘর। জায়গা কম হলেও, একটু বুদ্ধি খরচ করলেই ছোট হেঁশেলও গোছানো যাবে সুন্দর করে, আকারেও বড় দেখাবে। রইল তেমন কয়েকটি পরামর্শ।

১) হেঁশেল বড় দেখাতে হলে সবার আগে আলো নিয়ে চিন্তাভাবনা করুন। হেঁশেল যত অন্ধকার থাকবে ততই ছোট দেখাবে। তাই দিনের বেলায় প্রাকৃতিক আলো হেঁশেলে ঢুকলেও, রাতের বেলা যেন রান্নাঘরে আলোর ঘাটতি না হয়, সেই ব্যবস্থা করুন। এ ক্ষেত্রে আন্ডার ক্যাবিনেট এলইডি, পেন্ডেন্ট লাইট, ক্যান্ডেললাইট এলইডির মতো আলো ব্যবহার করে হেঁশেলকে সাজিয়ে তুলুন।

২) একেই জায়গা কম, তার উপর হেঁশেল জুড়ে জিনিসপত্র ছড়িয়েছিটিয়ে রাখলে দেখতে যেমন ভাল লাগে না, তেমনই রান্নাঘর ছোটও দেখায়। তাই রান্নাঘরের কাউন্টারটপ রান্নার বাসনপত্র, মশলার কৌটো দিয়ে ভরিয়ে রাখলে চলবে না। কাউন্টারটপ, জানলার ধার এবং ক্যাবিনেটের টপগুলি পরিষ্কার করে রাখুন। তাকের ভিতরটা যথাসম্ভব সাজিয়ে রাখুন। কাজ হয়ে গেলেই হেঁশেল সবার আগে পরিষ্কার করে নিন।

৩) উল্লম্ব ডোরাকাটা পোশাক পরলে যেমন লম্বা দেখায়, তেমনই রান্নাঘরের বিভিন্ন আসবাবপত্রের নকশাতেও উল্লম্ব ভাব রাখলে তা আকর্ষণীয় হয়। তাতে মনে হতে পারে হেঁশেলের সিলিংয়ের উচ্চতা অনেকখানি। হয়তো আদৌ তা নয়। এ ক্ষেত্রে হেঁশেলের ক্যাবিনেটগুলি উঁচু করে বানান। রোজ যে জিনিসপত্রগুলি কাজে লাগে না, সেগুলি ক্যাবিনেটের উপরের তাকগুলিতে ভরে রাখুন। রোজের ব্যবহারের জিনিসগুলি হাতের কাছেই রাখুন।

৪) ক্যাবিনেটের উপরের সানমাইকা হোক বা হেঁশেলের কাউন্টার টপ, যত চকচকে হবে, ততই হেঁশেলে আলোর চলাচল বাড়বে। তাই ছোট হেঁশেল বড় দেখাতে হলে সবার আগে এগুলি বদলে ফেলুন।

৫) ক্যাবিনেটের দরজা কাঠ দিয়ে না বানিয়ে কাচ দিয়ে বানান। এতে চোখে বিস্তৃতির অনুভূতি তৈরি হয়। বাধা পায় না চোখ। মনে হয়, দেওয়ালগুলি আর একটু দূরে রয়েছে। এই কৌশলে ছোট্ট ঘর বড় দেখায়। তবে খেয়াল রাখতে হবে, কাচের আলমারির ভিতরে জিনিসপত্রগুলি যেন সাজানো থাকে। ওলটপালট হয়ে থাকলে কিন্তু এই কৌশল কার্যকর হবে না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী