ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু ভোলায় মেঘনার পাড়ধসে পড়ে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২ রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস করেছে ১১১ জন পরীক্ষার্থী রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫ রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস দুই দিনের রিমান্ডে নাগরিক ভোগান্তি কমাতে তিন ফ্লাইওভার দ্রুত চালুর উদ্যোগ নেশা করে নিজের ঘরেই আগুন দিল যুবক রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ চোরসহ স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও চোরাচালানী মালামাল জব্দ শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি দলীয় অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে হবে: চরমোনাই পীর ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী ‘অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী’ পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় ঢাকার নিন্দা নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই

নিয়ামতপুরে চার হত্যাকাণ্ডে দ্রুত রহস্য উদঘাটনে পুরস্কার পেলেন ওসি মাহবুবুর রহমান

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৬:১৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৬:১৫:১৬ অপরাহ্ন
নিয়ামতপুরে চার হত্যাকাণ্ডে দ্রুত রহস্য উদঘাটনে পুরস্কার পেলেন ওসি মাহবুবুর রহমান নিয়ামতপুরে চার হত্যাকাণ্ডে দ্রুত রহস্য উদঘাটনে পুরস্কার পেলেন ওসি মাহবুবুর রহমান
নওগাঁর নিয়ামতপুরে আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটনের জন্য নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার (১৯ মে) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ দমন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।  সভা শেষে পুলিশ সুপার তরিকুল ইসলাম তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বে দুই সন্তানসহ দম্পতিকে হত্যা করা হয়। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে গত ২০ এপ্রিল দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হয়। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আলোচিত এ হত্যাকাণ্ডে দ্রুত সমযের মধ্যে রহস্য উদঘাটন করায় পুলিশ সুপার এ পুরস্কার প্রদান করেন। 

পুরস্কার পাওয়ায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে ওসি মাহবুবুর রহমান বলেন, 'ভালো কাজের জন্য পুরস্কার পাওয়া অবশ্যই অনুপ্রেরণামূলক। এজন্য পুলিশ সুপার মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।' নিয়ামতপুর উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাসহ মাদক নির্মুলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এব্যাপারে তিনি উপজেলাবাসীর কাছে সহযোগিতা কামনা করেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু