ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম ওবায়দুল্লাহ’র মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৬:৫৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৬:৫৪:৫৫ অপরাহ্ন
যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম ওবায়দুল্লাহ’র মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম ওবায়দুল্লাহ’র মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক এস এম ওবায়দুল্লাহ'র মাতা মোছা. আনোয়ারা বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা পাবনা শহরের দক্ষিন রাঘবপুরস্থ বাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মরহুমা মোছা. আনোয়ারা বেগমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

দোয়া মাহফিলে পাবনা জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু, জিয়া পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি প্রফেসর মো. জাকির হোসেনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মোছা. আনোয়ারা বেগম গত বুধবার ভোর ৫ টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। চরতারাপুর গ্রামের মন্তাজ আলী সরদারের স্ত্রী মোছা. আনোয়ারা বেগম ৪ ছেলে, ৭ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আছর আরিফপুর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী