ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘কোল্ড স্যান্ডইউচ’ এর রেসিপি

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৬:৪৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৬:৪৯:৪৭ অপরাহ্ন
‘কোল্ড স্যান্ডইউচ’ এর রেসিপি ছবি: সংগৃহীত
গরমে গরম খাবার দেখলেই যেন বিরক্তি আসছে। খেতে ইচ্ছা করছে ঠান্ডা কিছু। তবে শরবত, পানীয় বা কোল্ড কফিতে তো পেট ভরে না! আবার রুটি-পরোটা ঠান্ডা খাওয়া যায় না। বদলে এই গরমে টিফিনে থাকুক ঠান্ডা স্যান্ডউইচ। গ্রিলড স্যান্ডউইচে যেমন পাউরুটি গ্রিল করা হয় বা সেঁকে নেওয়া হয়, এ ক্ষেত্রে তেমনটা হয় না। বরং এটি খাওয়া যায় ঠান্ডা অবস্থাতেই। জেনে নিন কোল্ড স্যান্ডউইচ তৈরির তিন পন্থা।

মুরগির মাংস এবং টক দইয়ের মিশেল: স্যান্ডউইচ এমন হওয়া দরকার যেন তাতে পেট ভরে, শরীর প্রয়োজনীয় পুষ্টি পায়। এ জন্য মুরগির মাংস নুন, হলুদ, রসুনকুচি, গোলমরিচ দিয়ে সেদ্ধ করে ছাড়িয়ে নিন। টক দই জল ঝরিয়ে ক্রিমের মতো করে নিন। মুরগির মাংসের টুকরো, জল ঝরানো টক দই, পেঁয়াজ, লেটুস, মিহি করে কাটা গাজর ভাল করে মাখিয়ে নিন। যোগ করুন গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো নুন এবং আধ টেবিল চামচ অলিভ অয়েল।

পাউরুটির চার ধারের খয়েরি প্রান্ত কেটে, দু’টি পাউরুটির মধ্যে পুর দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিন। পাউরুটি সেঁকতে হবে না। খাওয়া যাবে ঠান্ডাই।

হুমাস স্যান্ডউইচ: মধ্যপ্রাচ্যে কাবলি ছোলা দিয়ে তৈরি হুমাস খাওয়ার চল রয়েছে। এটি কিছুটা ঘন ক্রিমের মতো, তবে অত্যন্ত স্বাস্থ্যকর। খাওয়া হয় ঠান্ডা অবস্থায়। হুমাস দিয়েই তৈরি করতে পারেন ঠান্ডা স্যান্ডউইচ। কাবলি ছোলা এবং অলিভ অয়েল এবং সাদা তিলের চাটনি দিয়ে তৈরি হয় বলে প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট-দুই-ই মেলে এতে।

কৌটোজাত হুমাস পাওয়া যায়, তবে স্বাস্থ্যের কথা ভাবলে বাড়িতেও তা বানিয়ে রাখতে পারেন। এ জন্য ভেজানো কাবলি ছোলা সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে নিন। ধোয়ার সময় হাত দিয়ে রগড়ে খোসা বার করে দিতে হবে। মিক্সারে কাবলি ছোলার সঙ্গে কয়েক কোয়া রসুন, তাহিনী (সাদা তিলের সস), পাতিলেবুর রস, নুন, অলিভ অয়েল যোগ করে ঘুরিয়ে নিতে হবে। ঘন ক্রিমের মতো মিশ্রণটি হুমাস। পাউরুটির মধ্যে বেশ পুরু করে হুমাসের পুর দিন। তার উপরে দিন ঠান্ডা লেটুস, ঠান্ডা করা সেদ্ধ সুইটকর্ন। পেঁয়াজকুচি উপর থেকে ছড়িয়ে দিন। তা হলেই তৈরি হয়ে যাবে গরমের দিনের বিশেষ স্যান্ডউইচ।

চাটনি স্যান্ডউইচ: স্যান্ডউইচের ভারতীয়করণ বলা যায় একে। পুদিনাপাতা পেট ঠান্ডা করে। টক দইও পেটের জন্য ভাল। ধনেপাতা, পুদিনাপাতা, রসুনকুচি, টক দই, পাতিলেবুর রস, লঙ্কা, নুন, স্বাদমতো চিনি এবং অলিভ অয়েল দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। যোগ করতে পারেন ভাজা চিনেবাদামও। মিশ্রণটি পাউরুটির মধ্যে পুর হিসাবে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী