ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, আদালতে দোষ স্বীকার

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৮:১৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৮:১৫:১০ অপরাহ্ন
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, আদালতে দোষ স্বীকার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, আদালতে দোষ স্বীকার
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (২২ মে) ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলাটি দায়ের করেন। আসামিকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান। ওসি বলেন, “শিশুটির চিকিৎসা চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগকে ঘিরে বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বাকলিয়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার সময় স্থানীয় লোকজন তাকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ করেন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত ৮টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড এবং ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

রাত সোয়া ১০টার দিকে এলাকায় বিদ্যুৎ চলে গেলে পুলিশ কৌশলে অভিযুক্তকে একটি ভবন থেকে বের করে নিজেদের হেফাজতে নেয়। তারপরও উত্তেজিত জনতা সড়কে অবস্থান নিয়ে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ওসি মোহাম্মদ সোলাইমান জানিয়েছেন, সংঘর্ষে অন্তত ৩০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশের গাড়ি থেকে ব্যাটারি চুরি ও হামলার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে, ভুক্তভোগী শিশুটি মারা গেছে। এই খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে শত শত মানুষ রাস্তায় নেমে আসেন। পরে চিকিৎসকেরা জানান, শিশুটি জীবিত রয়েছে এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। বর্তমানে সে আশঙ্কামুক্ত।

মামলার বাদী ও শিশুটির বাবা বলেছেন, বিচারের দীর্ঘসূত্রতার কারণে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তিনি দ্রুত বিচার সম্পন্ন করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী