ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

গরু বাজারে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৯:৪৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৯:৪৩:৫১ অপরাহ্ন
গরু বাজারে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু গরু বাজারে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু
নোয়াখালীর সেনবাগে ট্রাকের ধাক্কায় সহিদ হোসেন সাকিব (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
শনিবার (২৩ মে) বিকেল উপজেলার সেবারহাট বাজারের পশ্চিম পাশে তিন প্রক্রিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাজারামপুর গ্রামের শাহজাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে এলাকার গরুর বাজার দেখতে বাড়ি থেকে বের হয়েছিল সাকিব। বিকেলে সেবারহাট এলাকার গরুর বাজার সংলগ্ন সড়কে রাস্তা পারহওয়ার সময় পূর্ব দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সেবারহাট বাজার এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। বিশেষ করে বাজার ও গরুর হাটকে কেন্দ্র করে মানুষের চাপ বেড়ে গেলেও সড়কে যান নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেই।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহীম সরকার বলেন, রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় শিশুটি মারা যায়। হেলপারসহ ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির