ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পাকিস্তানের কোয়েটায় সেনাবোঝাই ট্রেনে আত্মঘাতী জঙ্গি হামলা! মৃত ২৩

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৫:১৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৫:১৪:১৬ অপরাহ্ন
পাকিস্তানের কোয়েটায় সেনাবোঝাই ট্রেনে আত্মঘাতী জঙ্গি হামলা! মৃত ২৩ ছবি: সংগৃহীত
পাকিস্তানের কোয়েটা প্রদেশে আবার জঙ্গিদের নিশানায় ট্রেন। রবিবার কোয়েটার চমন ফাটকের কাছে ট্রেনে আত্মঘাতী হামলা হয়। বিস্ফোরণের জেরে বেশ কয়েকটি কামরা দুমড়ে মুচড়ে তালগোল পাকিয়ে গিয়েছে। এই ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রের খবর। আহতের সংখ্যা অনেক।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রেললাইনের ধারে এই বিস্ফোরণ হয়। রেললাইনের ধারে থাকা বেশ কয়েকটি বাড়ি এবং অনেক গাড়ি বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পাক সেনা, পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। ট্রেনের বেশ কয়েকটি কামরা ক্ষতিগ্রস্ত হওয়ায় তার ভিতরে কোনও যাত্রী আটকে রয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে দাবি, ট্রেনে অনেক সেনাকর্মী ছিলেন। আর সে কারণেই ট্রেনটিকে নিশানা করা হয়েছে।

এই হামলার দায় স্বীকার করেছে বালোচিস্তান লিবারেশন আর্মি-র (বিএলএ) মজিদ ব্রিগেড। ট্রেনটি কোয়েটার ক্যান্টনমেন্ট থেকে সেনাদের নিয়ে যাচ্ছিল। সেই কামরাগুলিকেই মূলত নিশানা করা হয়েছে বলে সূত্রের খবর। কোয়েটা পুলিশ জানিয়েছে, একটি বগি বিস্ফোরণে পুরো তালোগল পাকিয়ে গিয়েছে। বেশ কয়েকটি কামরায় আগুন ধরে যায়। এই হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগেও ট্রেনকে নিশানা বানিয়েছিল জঙ্গিরা। জাফর এক্সপ্রেসকে বেশ কয়েক বার নিশানা করা হয়েছিল। পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের কোয়েটা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারের মধ্যে চলাচল করে জাফর এক্সপ্রেস। গত দু’বছরে বার বার এই ট্রেনটি হামলার শিকার হয়েছে। বেশির ভাগ ঘটনার ক্ষেত্রেই বালোচ বিদ্রোহীদের নাম উঠে এসেছে। মঙ্গলবারের বিস্ফোরণেরও বিএলএ দায় স্বীকার করেছে। প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে সিন্ধ প্রদেশে জাফর এক্সপ্রেসে হামলা চালানোর অভিযোগ ওঠে বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে। সুলতানকোটের কাছে সেই বিস্ফোরণে বেশ কয়েক জন আহত হয়েছিলেন। তার পরেও নভেম্বরে আরও এক বার হামলা হয় এই ট্রেনে। এ ছাড়াও গত বছরের মার্চে জাফর এক্সপ্রেস অপহরণ করে যাত্রীদের পণবন্দি করেছিলের বালোচ বিদ্রোহীরা। বন্দিদের মুক্তি করতে নামানো হয় সেনা। সেই ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে ২৬ সেনার মৃত্যু হয়েছিল। মৃত্যু হয়েছিল ৩৩ বালোচ বিদ্রোহীরও।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী