ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৫:৩৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৫:৩৯:০৭ অপরাহ্ন
সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ
রাজশাহীতে সাংবাদিক পরিচয় দিয়ে এক অটোচালকের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে পাভেল ইসলাম মিমুল (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মহানগরীর মতিহার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী অটোচালক মোঃ মুঞ্জুর (৩৭)।

অভিযোগ সূত্রে জানা যায়, মুঞ্জুুর মহানগরীর কাজলা এলাকার অকট্রয় মোড় জামরুল তলা (বিলপাড়া) এলাকার বাসিন্দা এবং পেশায় রিকশাচালক। ব্যক্তিগত প্রয়োজনে তিনি কাটাখালী থানা এলাকার বাসিন্দা মোঃ সাকিলের গ্যারেজে তার মহাজনের ব্যাটারিচালিত অটো বন্ধক রেখে ২৫ হাজার টাকা ধার নিয়েছিলেন।

পরে গত (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে তিনি অটোটি ছাড়িয়ে আনার জন্য বোয়ালিয়া থানার তালাইমারী বাবর আলী সড়ক এলাকার বাসিন্দা মোঃ পাভেল ইসলাম মিমুলের সহযোগিতা চান। অভিযোগে বলা হয়, মিমুল নিজেকে একটি জাতীয় দৈনিকের সাংবাদিক পরিচয় দিয়ে মঞ্জুরকে আশ্বস্ত করেন, তিনি টাকা দিয়ে অটোটি ছাড়িয়ে আনবেন।

এ সময় কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে মুঞ্জুর নগদ ২৫ হাজার টাকা মিমুলের হাতে তুলে দেন। তবে গভীর রাত পর্যন্ত অপেক্ষার পরও মিমুল অটো নিয়ে ফেরেননি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরদিন ২২ মে রাত সাড়ে ৮টার দিকে মুঞ্জুর ফোন দিলে অভিযুক্ত মিমুল কাজলা অকট্রয় মোড়ে এসে টাকা ফেরত না দেওয়ার কথা জানিয়ে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে।

পরে মুঞ্জুরের স্ত্রী বাবার বাড়ি থেকে ঋণ নিয়ে ২৫ হাজার টাকা সংগ্রহ করেন। সেই টাকা দিয়ে মহাজনকে সঙ্গে নিয়ে বন্ধক রাখা অটোটি ছাড়িয়ে আনেন মুঞ্জুর।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত মিমুল এখন সরাসরি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এ ঘটনায় তিনি মতিহার থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।

জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ভুক্তভোগী অটো চালকের দায়ের করা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী