ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

গরমে মাইগ্রেনের ব্যথা ভোগায়, বাড়ে ভার্টিগোর সমস্যাও, যন্ত্রণা কমাতে অভ্যাস করুন তিন আসন

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৫:৫০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৫:৫০:১৪ অপরাহ্ন
গরমে মাইগ্রেনের ব্যথা ভোগায়, বাড়ে ভার্টিগোর সমস্যাও, যন্ত্রণা কমাতে অভ্যাস করুন তিন আসন ফাইল ফটো
বাসে দাঁড়িয়ে আছেন। আচমকাই মনে হবে চারদিক দুলে উঠল। ঘুম থেকে ওঠার সময়ে দেখবেন, চারপাশটা বনবন করে ঘুরছে। তার পর আরও খানিক ক্ষণ ঝিমুনি ভাব। মনে হবে মাথার উপর কয়েক মণের বোঝা চাপিয়ে দিয়েছে কেউ। ঘাড় নিচু করে মোবাইল দেখার সময়ে মনে হবে, মাথাটা ঘুরেই চলেছে। ভার্টিগোর সমস্যা থাকলে এমন হয়। আবার মাইগ্রেনের সমস্যা যাঁদের আছে, তাঁদেরও গরমের সময়ে মাথা ঘোরা, মাথা যন্ত্রণা বেড়ে যায় কয়েক গুণ। একবার শুরু হলে ব্যথা কমার নামই নেই। একটা গোটা দিন তো বটেই, টানা দুই থেকে তিন দিন ধরে দেখবেন মাথা ব্যথা ভোগাচ্ছে। এই ধরনের মাথা ব্যথা একটানা চলতে থাকলে চিকিৎসকেরা মাইগ্রেনের ব্যথা কি না তা পরীক্ষা করে দেখেন। একটা সময়ে মনে করা হত, বয়স্করাই বুঝি এমন ব্যথায় ভোগেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, কমবয়সিদের মধ্যেও মাইগ্রেনের ব্যথা দিন দিন বাড়ছে। বাড়ছে ভার্টিগোর সমস্যাও। এ সমস্যার সমাধান হতে পারে সহজ কিছু আসনে।

ভার্টিগো থাকলে মাথা নীচু করে সব রকম ব্যায়াম করা যায় না। জিমে গিয়ে ওজন তুলে ভারী ব্যায়াম তো নয়ই। তাই সহজ কিছু যোগাসনেই সমস্যার সমাধান হতে পারে। কী কী আসন অভ্যাস করতে পারেন-

থাম্ব ট্র্যাকিং: এই ব্যায়ামে মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হয়ে আসার মতো সমস্যা কমবে। পাশাপাশি, শরীরের ভারসাম্যও ঠিক থাকবে। সোজা হয়ে বসে যে কোনও একটি বস্তুর দিকে দৃষ্টি নিবদ্ধ করুন। দেওয়ালে টাঙানো কোনও ছবি বা ঘরের কোনও বস্তুর দিকে একদৃষ্টিতে চেয়ে থাকুন। এ বার দৃষ্টি সে ভাবেই স্থির রেখে ধীরে ধীরে মাথা ডান দিক-বাঁ দিক এবং উপর-নীচে ঘোরাতে থাকুন। মাথা ঘোরানোর সময়েও আপনার চোখ যেন ওই বস্তুর দিকেই স্থির থাকে।

উত্তনাসন: ম্যাটের উপর সোজা হয়ে দাঁড়ান। কোমর, পিঠ থাকবে টান টান। এ বার কোমর থেকে শরীর ঝুঁকিয়ে দুই হাতের তালু দিয়ে মাটি স্পর্শ করার চেষ্টা করতে হবে। তবে হাঁটু ভাঙলে হবে না। শরীরচর্চা করার অভ্যাস না থাকলে খুব বেশি ক্ষণ এই অবস্থান ধরে রাখতে পারবেন না। মোটামুটি ১০ সেকেন্ড মতো থেকে আবার প্রথম অবস্থানে ফিরে আসুন।

ভস্ত্রিকা প্রাণায়াম: পিঠ সোজা রেখে বসুন। এ বার গভীর ভাবে শ্বাস টানুন। কিছু ক্ষণ ধরে রেখে শ্বাস ছেড়ে দিন। প্রতি ক্ষেত্রে যতটা শ্বাস নেবেন, ততটাই ছাড়তে হবে। তিন থেকে ছ’মিনিট এই প্রাণায়ামটি করা উচিত। শ্বাসকষ্ট, হাঁপানি, সাইনাসের সমস্যা থাকলে এই প্রাণায়াম দারুণ উপকারী। কমবে ভার্টিগো বা মাইগ্রেনের মতো সমস্যাও।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী