ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নগরীতে ট্রাফিক বিভাগের কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৬:০৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৬:০৩:২২ অপরাহ্ন
নগরীতে ট্রাফিক বিভাগের কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক নগরীতে ট্রাফিক বিভাগের কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের এক সদস্য দায়িত্ব পালনকালে কুড়িয়ে পাওয়া হারানো ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততা, দায়িত্ববোধ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

জানা যায়, গতকাল শনিবার (২৩ মে) ২য় পালায় ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো: ইফতেখার আলমের নেতৃত্বে কনস্টেবল মো: মানিক হোসেন সাহেব বাজার জিরো পয়েন্টসহ আশপাশ এলাকায় দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে রাত আনুমানিক ৮টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় রাস্তায় তিনি একটি পার্টস ব্যাগ কুড়িয়ে পান। 

ব্যাগটি তল্লাশি করে জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র এবং নগদ অর্থ পাওয়া যায়। পরে ব্যাগে থাকা মোবাইল নম্বরের মাধ্যমে যোগাযোগ করে তথ্য যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিককে শনাক্ত করা হয়। 

পরবর্তীতে রোববার (২৪ মে) সকাল আনুমানিক ১০টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যাগটি তার প্রকৃত মালিক মোছা: উম্মে সালমার কাছে হস্তান্তর করা হয়। তিনি রাজশাহী মহানগরীর স্থানীয় বাসিন্দা। 

মোছা: উম্মে সালমা জানান, ঈদের কেনাকাটার উদ্দেশ্যে রিক্সাযোগে রেলগেট এলাকা থেকে সাহেব বাজার জিরো পয়েন্টে আসার পথে অসাবধানতাবশত ব্যাগটি হারিয়ে ফেলেন। পরে অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগটির সন্ধান পাননি। 

ব্যাগটি ফিরে পেয়ে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশের এমন মানবিক ও জনবান্ধব উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তিনি এ কার্যক্রমকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ভবিষ্যতেও জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী