ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩ রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার মোহনপুরে কৃষকদের সার নিশ্চিত করতে দোকানে দোকানে কৃষি বিভাগের কর্মকর্তাগণ সিডিএ প্রকৌশলী হাসানকে নিয়ে অপপ্রচার বিধবার ছাগল চুরি হরিপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার- ৩ রাজশাহীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগ, বিপাকে কৃষক তানোরে ধানখেত কৃষকের লাশ উদ্ধার পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১ ​রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ রাজশাহীতে বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় এক হাজার তালগাছের চারা রোপণ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট মদনে কলেজে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর চারঘাটে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহানগরীজুড়ে মাদক কারবকারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার -২১ লালপুরে ইয়াবাসহ দুই যুবক আটক নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী: রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন নওগাঁয় ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে চুরির অভিযোগে আটক ৩ নওগাঁয় বাল্যবিয়ের আসরে হট্টগোল, কনে-বরকে নেওয়া হলো থানায় চুরি করতে গিয়ে ধরা, মাথা ন্যাড়া করে দিলেন স্থানীয়রা

মানিকগঞ্জে দেবরের ছুরির আঘাতে ভাবির মৃত্যু

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৫:১৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৫:১৭:৩৮ অপরাহ্ন
মানিকগঞ্জে দেবরের ছুরির আঘাতে ভাবির মৃত্যু ছবি: সংগৃহীত
মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ঝগড়ার এক পর্যায়ে দেবরের ছুরির আঘাতে ভাবির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ জুন) সকাল ১০টার দিকে ঘিওর উপজেলার নালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৩)। তিনি ওই গ্রামের সৌদি প্রবাসী মো. ছালাম মিয়ার স্ত্রী।

অভিযুক্ত রাকিব (২৮) নালী গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে। ঘটনার পরপরই রাকিব পালিয়ে যান।

পুলিশ জানায়, সালাম ও রাকিব দুজনেই বিবাহিত। দুই ভাইয়ের আলাদা সংসার। জমিজমা নিয়ে আগে থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল। তাদের বসতবাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। কয়েক মাস আগে রাকিব নিজের ভাগের গাছটি কেটে ফেলেন। শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল তুলছিলেন। এসময় রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে থেকে ধারালো ছুরি এনে সোভাকে গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তারা মৃত্যু হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। হত্যার পর অভিযুক্ত রাকিব পলাতক রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিবার থেকে লিখিত অভিযোগ করলে মামলা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা