ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পশুর হাটে হারানো মোবাইল উদ্ধার, মালিকের হাতে ফিরিয়ে দিলেন আরএমপির কনস্টেবল

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৪:৫৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৪:৫৫:০৮ অপরাহ্ন
পশুর হাটে হারানো মোবাইল উদ্ধার, মালিকের হাতে ফিরিয়ে দিলেন আরএমপির কনস্টেবল পশুর হাটে হারানো মোবাইল উদ্ধার, মালিকের হাতে ফিরিয়ে দিলেন আরএমপির কনস্টেবল
রাজশাহী মহানগরীর পশুর হাটে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততা ও জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক কনস্টেবল।

রবিবার (২৪ মে) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট গরু-মহিষের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার বাসিন্দা গরু বিক্রেতা মোঃ মিনহাজ উদ্দীন (৪২) সন্ধ্যা ৭টার দিকে হাট এলাকার একটি অস্থায়ী খাবারের হোটেলে খাবার খাওয়ার সময় অসাবধানতাবশত তার ব্যবহৃত স্যামসাং ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি সেখানে রেখে যান| পরে গরু বিক্রির কাজে হাটের ভেতরে চলে গেলে রাত সাড়ে ৭টার দিকে তিনি মোবাইল ফোনটি হারানোর বিষয়টি বুঝতে পারেন।

পরে তিনি হাটে দায়িত্ব পালনরত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল মোঃ বদরুল আলম চৌধুরীর সহায়তা চান। বিষয়টি জানার পর কনস্টেবল বদরুল আলম তাকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট হোটেলে গিয়ে খোঁজখবর ও জিজ্ঞাসাবাদ শুরু করেন।

একপর্যায়ে হোটেল মালিক মোবাইল ফোনটি পাওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে রাত সোয়া ৮টায় মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। যাচাই-বাছাই শেষে সেটি প্রকৃত মালিক মোঃ মিনহাজ উদ্দীনের হাতে তুলে দেন কনস্টেবল বদরুল আলম।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মিনহাজ উদ্দীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি পুলিশের মানবিক ও জনবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন।

 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী