ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আমি বাড়ি আসছি মা। তোমাদের সঙ্গে ঈদ করবো'

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৭:১২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৭:১২:২৬ অপরাহ্ন
আমি বাড়ি আসছি মা। তোমাদের সঙ্গে ঈদ করবো' আমি বাড়ি আসছি মা। তোমাদের সঙ্গে ঈদ করবো'
সংসারে স্বচ্ছলতা আনতে জীবিকার তাগিদে নওগাঁর নিয়ামতপুর থেকে  নোয়াখালীর একটি দোকানে কাজ করতে গিয়েছিলেন আলমগীর হোসেন সুজন।গত কয়েকদিন আগে মাকে মুঠোফোনে জানিয়েছিলেন, সোমবারে বাড়ি তিনি আসবেন। পরিবারের সঙ্গে ঈদ করবেন। তবে সেটা আর হলো না।
 
আজ সোমবার (২৫ মে) ভোরে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে যায়। ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে গেলে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।

এই ১৫ জনের একজন আলমগীর হোসেন সুজন (২৬)। বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার রামগাঁ গ্রামে। বাবার নাম মৃত মো.  রহমাতুল্লাহ  আলমগীর হোসেনের খালাতো ভাই মো. মহির উদ্দিন জানান, আলমগীর হোসেন এলাকায় কৃষিকাজ ও রাজমিস্ত্রীর কাজ করতেন। বছর পাঁচেক আগে তাঁর বাবা মারা যান। বছর দুয়েক আগে সংসারে স্বচ্ছলতার আশায় নোয়াখালী চলে যান। সেখানে একটি দোকানে কাজ করতেন।  মাঝেমধ্যে বাড়িতে আসতেন। বাড়িতে মা, স্ত্রী ও তিন বছরের একটি মেয়ে রয়েছে। 

বিকেলে রামগাঁ আলমগীর হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ি ভর্তি লোকজন। পাড়া-প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয়-স্বজন বাড়িতে এসে ভীড় করছেন। স্ত্রী মোছা. মিম স্বামীর শোকে কাঁদতে কাঁদতে বাকশক্তি হারিয়ে ফেলেছেন। মা বাড়ির এককোণে বসে কাঁদছেন। তিন বছরের মেয়ে সিদ্দিকাও কাঁদছে। 

আলমগীর হোসেনের মা মোসাম্মৎ রহিমা বিবি বলেন, 'গত কয়েকদিন আগেই ব্যাটা হামার সাথে কথা বুললো। আম্মা হামি ঈদের মধ্যে বাড়িতে আসিছো। তোমাক আর বউ-বাচ্চা লিয়া ঈদ করমু। সেডা আর হলো না। হামার বেটা আর ফিরা আসপে না।' 

এবিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন,  টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিয়ামতপুর উপজেলার একজন নিহত হওয়ার খবর স্থানীয়ভাবে জেনেছি। আরো অধিকতর  নিয়ে প্রয়োজনীয় আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী