ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহীতে ৪৫০ টাকার বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ফয়সাল

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৯:২৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১০:৫৬:১৮ অপরাহ্ন
রাজশাহীতে ৪৫০ টাকার বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ফয়সাল রাজশাহীতে ৪৫০ টাকার বিরোধে বন্ধুর হাতে বন্ধু আশিকুর খুন, আটক ১
রাজশাহী মহানগরীতে মাত্র ৪৫০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে আশিকুর রহমান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সকালে নগরীর দামকুড়া থানাধীন জোতরাবোন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আশিকুর রহমান নগরীর দামকুড়া থানাধীন এলাকার আকরাম আলীর ছেলে। অভিযুক্ত ফয়সাল একই এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশা চালক। স্থানীয়রা জানান, দুজনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল এবং প্রায়ই তারা একসঙ্গে চলাফেরা করতেন।

পুলিশ জানায়, গত ২১ মে আশিকুর তার বন্ধু ফয়সালের কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন। সোমবার সকাল ১০টার দিকে টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে বেলা ১১টার দিকে ফের উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হলে তা হাতাহাতিতে রূপ নেয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফয়সাল ধারালো ছুরি দিয়ে আশিকুরের বাম পাজরে আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আশিকুরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার বিকেলে দামকুড়া থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, অভিযানের মাধ্যমে নগরীর আলুপট্টি এলাকা থেকে অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।

দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল আলম বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে। তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়দের মতে, সামান্য অর্থের বিরোধে বন্ধুর হাতে বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু সমাজে সম্পর্কের অবক্ষয় ও সহিংসতার উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। তারা ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী