ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কালিহাতীর সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে রামেকে জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৫:৫৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৬:০২:২৪ অপরাহ্ন
কালিহাতীর সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে রামেকে জেলা প্রশাসক কালিহাতীর সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে রামেকে জেলা প্রশাসক
টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে গেছেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি রামেক হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।

জানা গেছে, সোমবার (২৫ মে) ভোরে টাঙ্গাইলের কালিহাতীতে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে চারজন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে এবং তারা বর্তমানে শঙ্কামুক্ত আছেন।

এ সময় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি জানান, রামেক হাসপাতালে চিকিৎসাধীন চার আহত ব্যক্তির চিকিৎসার সম্পূর্ণ ব্যয় রাজশাহী জেলা প্রশাসন বহন করবে।

জেলা প্রশাসক আরও বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল টিম ও ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। সড়কের ওপর যাতে কোনো গবাদি পশুর হাট বসতে না পারে, সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক নজরদারি করছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী