ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়ালিয়ায় বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারি প্রিভেল কাজীহাটা নতুন জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শনে রাসিক প্রশাসক শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড চট্টগ্রামের জোরারগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আসা তিন ভারতীয় নাগরিক আটক কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর পারমাণবিক বিদ্যুতের আরও কাছে বাংলাদেশ, উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? আর্থিক সংকটে থমকে ছিল চিকিৎসা, সমু চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর ভাসমান মরদেহ

অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে সিটি হাট পরিদর্শনে রাজশাহীর জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৬:১০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৬:১০:৫৪ অপরাহ্ন
অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে সিটি হাট পরিদর্শনে রাজশাহীর জেলা প্রশাসক অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে সিটি হাট পরিদর্শনে রাজশাহীর জেলা প্রশাসক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে নির্ধারিত টোল (হাসিল) আদায় নিশ্চিত করতে রাজশাহী মহানগরীর সিটি হাট পরিদর্শন করেছেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি সরেজমিন হাট পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক হাট ইজারাদার, ক্রেতা-বিক্রেতা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তিনি হাট ইজারাদারদের নির্ধারিত হারের অতিরিক্ত হাসিল আদায় না করার জন্য সতর্ক করেন। পাশাপাশি টোল (হাসিল) আদায়ের সরকারি তালিকা হাটের দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা দেন, যাতে সাধারণ ক্রেতা ও বিক্রেতারা নির্ধারিত হার সম্পর্কে সহজেই জানতে পারেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার সব কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের ভিজিল্যান্স টিম নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাও অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো অসাধু চক্র যেন অতিরিক্ত হাসিল আদায়ের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তির কারণ হতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২