ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কান চলচ্চিত্র উৎসবে কোটি কোটি টাকা খরচ করেন উর্বশী, কফিকাপের আদলে তৈরি তাঁর ব্যাগের দাম কত?

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৮:৫৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৮:৫৬:১৮ অপরাহ্ন
কান চলচ্চিত্র উৎসবে কোটি কোটি টাকা খরচ করেন উর্বশী, কফিকাপের আদলে তৈরি তাঁর ব্যাগের দাম কত? কান চলচ্চিত্র উৎসবে কোটি কোটি টাকা খরচ করেন উর্বশী, কফিকাপের আদলে তৈরি তাঁর ব্যাগের দাম কত?
ফ্রান্স ফ্যাশনের দেশ। সে দেশের কান শহরে প্রায় দশ দিন ধরে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। দেশ-বিদেশের খ্যাতনামী শিল্পীরা যান সেখানে। গত কয়েক বছর ধরে ভারতীয় অভিনেত্রী উর্বশী রৌতেলাও সেখানে যাচ্ছেন। ফি বছর সে দেশে গিয়ে নিজেকে একটু অন্য ভাবেই সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেন নায়িকা৷ কখনও প্রশংসিত, কখনও আবার সমালোচিত। যদিও বেশির ভাগ সময়ে সমালোচনাই জোটে উর্বশীর ভাগ্যে। এ বার টানা ১০ দিন ছিলেন সেখানে। নিত্যনতুন পোশাক পরে লাল গালিচায় হাঁটেন তিনি। অন্তিম দিনে কফিকাপের আকারের ব্যাগ নিয়ে তাক লাগিয়ে দেন।

এমনিতেই নিন্দকেরা বলেন, তাঁর নাকি জাহির করা স্বভাব। নিজেকে সর্বক্ষণ ‘শ্রেষ্ঠ’ বলার নাকি ব্যামো রয়েছে উর্বশীর। ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবে নিজের সাজগোজ বাবদ নাকি খরচ করেছিলেন প্রায় ১৩০০ কোটি টাকা। এ বার ১০ দিনে সকাল-সন্ধে হরেক রকমের পোশাক পরেন। তবে প্রথম দিকে তাইল্যান্ডের শিল্পীর বানানো পোশাক পরায় বিতর্কের মুখে পড়তে হয় তাঁকে। কারণ উর্বশী বিদেশি পোশাক পরলেও তাঁকে ‘ভারতীয়’ বলে সম্বোধন করার অনুরোধ জানান।

এ বার নজর কাড়ল উর্বশীর এসপ্রেসো মার্টিনি গ্লাসের আকৃতির একটি জমকালো ব্যাগ। গাঢ় মোকা-রঙা ক্রিস্টাল দিয়ে তৈরি এই নজরকাড়া ব্যাগটি আলোর নীচে ঝিকমিক করছিল এবং দেখতে প্রায় হুবহু সেই বিখ্যাত ককটেল গ্লাসের মতোই লাগছিল। বছরখানেক আগে একটা তোতাপাখি আকারের ব্যাগ নিয়ে কানের লাল গালিচায় হাঁটেন উর্বশী। সেটির দাম ছিল প্রায় ৪ লক্ষ টাকা। এ বার ককটেল গ্লাসের আকারের এই ব্যাগটির জন্য তাঁর খরচ হয়েছে ৫,৫৭৫ ডলার। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৫.৫ লক্ষ টাকা। এ দিন যে পোশাকটি উর্বশী পরেন, সেটি ছিল জোলি পলি ক্যুচারের ২০২৫-২৬ ব্রাইডাল কালেকশনের ‘প্যান্থিয়ন অরোরা’ গাউন, বিশেষ ভাবে তৈরি। যার দাম কয়েক কোটি টাকা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ