ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০৩:০২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০৩:০২:১৪ অপরাহ্ন
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছবি: সংগৃহীত
বগুড়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) রাত ও বুধবার (২৭ মে) সকালে এসব দুর্ঘটনা ঘটে। 

মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপড়া এলাকায় নিউ হোপ ফিড মিলের সামনে প্রথম দুর্ঘটনাটি ঘটে। এতে মো. রবিউল আউয়াল ওরফে জিয়া (৪২) নামে একজন নিহত হন। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তরতবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও কাহালুর ওই ফিড মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কারখানার কাজ শেষে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ি রবিউলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, বুধবার (২৭ মে) সকাল সোয়া ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল রাস্তার মাথায় আরেকটি দুর্ঘটনা ঘটে। এতে এক ট্রাকের সহকারী নিহত ও চালক গুরুতর আহত হন।

নিহত সহকারীর নাম মো. ইনজামাম (২০)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার খড়াশনী গ্রামের ইজ্জত আলীর ছেলে। আহত চালকের নাম মো. শামীম শেখ (৩৫)। তিনি একই উপজেলার খেদাপাড়া গ্রামের আরব আলী শেখের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা বালুভর্তি একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথে নন্দীগ্রামের ফোকপাল এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি বালুভর্তি ট্রাকের পেছনে চলন্ত ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক শামীম শেখ ও সহকারী ইনজামাম কেবিনের ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইনজামামকে মৃত ঘোষণা করেন। আহত চালক শামীম শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও বলেন, মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী