ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

ঈদুল আজহা উদযাপনে নিজ নির্বাচনী এলাকায়- এজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০৭:৫৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০৭:৫৬:০০ অপরাহ্ন
ঈদুল আজহা উদযাপনে নিজ নির্বাচনী এলাকায়- এজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ঈদুল আজহা উদযাপনে নিজ নির্বাচনী এলাকায়- এজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
পবিত্র ঈদুল আজহা উদযাপনকে ঘিরে উৎসবের আবহে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম কোরবানির ঈদ নিজ জেলা ঠাকুরগাঁওয়ে উদযাপন করতে আসায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

মঙ্গলবার (২৬ মে) রাত প্রায় ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত নিজ বাসভবনে পৌঁছালে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীদের স্লোগান, শুভেচ্ছা আর ফুলেল ভালোবাসায় সিক্ত হন বিএনপির এই শীর্ষ নেতা। দীর্ঘদিন পর ঈদকে কেন্দ্র করে প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিতরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সরকারি দায়িত্ব ও রাজনৈতিক ব্যস্ততায় অধিকাংশ সময় রাজধানী ঢাকায় অবস্থান করলেও, ঈদুল আজহাকে ঘিরে নিজ এলাকার মানুষের সঙ্গে সময় কাটাতে এবার ঠাকুরগাঁওয়ে ছুটে আসেন তিনি।

জানা গেছে, ঈদের এই সফরে তিনি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, স্থানীয় সমস্যা ও জনসাধারণের প্রত্যাশা নিয়েও মতবিনিময় করবেন। তার আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা দেখা গেছে।

এ সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।

আগামী ২৮ মে সকাল ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সেখানে ঈদের নামাজ আদায় শেষে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। একই সঙ্গে কোরবানির ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময়েরও কথা রয়েছে তার।স্থানীয়দের মতে, দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতা ও বর্তমান মন্ত্রী হিসেবে ঈদের সময় নিজ এলাকায় তার উপস্থিতি ঠাকুরগাঁওবাসীর জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। অনেকেই আশা করছেন, তার এই সফর জেলার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের দূরত্ব আরও কমিয়ে আনবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক