ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও পরিচ্ছন্ন রাজশাহী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০৮:০৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০৯:০৫:৫৮ অপরাহ্ন
ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও পরিচ্ছন্ন রাজশাহী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও পরিচ্ছন্ন রাজশাহী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর
পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে রাজশাহীবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানো হয়েছে। একই সঙ্গে ত্যাগের এই উৎসবকে ঘিরে পারস্পরিক সম্প্রীতি, আনন্দ ভাগাভাগি এবং নগরীর সৌন্দর্য রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, ত্যাগ ও আত্মশুদ্ধির মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানানো হয়। ঈদের আনন্দ যেন প্রতিটি ঘর ও হৃদয়ে পৌঁছে যায়, সেই প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

বার্তায় আরও উল্লেখ করা হয়, রাজশাহী মহানগরী ‘গ্রীন ও ক্লিন সিটি’ হিসেবে সবার কাছে পরিচিত ও গর্বের। এ নগরীর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখা সবার সম্মিলিত দায়িত্ব। তাই রাজশাহীর সৌন্দর্য নষ্ট হয়, এমন কোনো শুভেচ্ছা পোস্টার, ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে নাম বা ছবি ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পরিশেষে, সমৃদ্ধ ও পরিকল্পিত রাজশাহী গড়ে তুলতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২