ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পাকিস্তান কী শেষ পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে?

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ১১:২১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ১১:২১:০৫ অপরাহ্ন
পাকিস্তান কী শেষ পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে? পাকিস্তান কী শেষ পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের পর উভয়সংকটে পড়েছে পাকিস্তান। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনও শান্তি চুক্তির আগে পাকিস্তানসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে।

‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামে ট্রাম্পের এই চুক্তির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, জানিয়েছেন দুই দেশের আদর্শ সম্পূর্ণ ভিন্ন। তবে এ বিষয়ে পাকিস্তান সরকার বা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

প্রত্যাখ্যানের পাশাপাশি খাজা আসিফ পাকিস্তানের বর্তমান পাসপোর্ট নীতির একটি গুরুত্বপূর্ণ দিকও তুলে ধরেন। তিনি জানান, ট্রাভেল ডকুমেন্টে ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার বিষয়ে পাকিস্তানের অবস্থান অত্যন্ত স্পষ্ট।

প্রতিরক্ষামন্ত্রী মূলত এই বাস্তবতার দিকে ইঙ্গিত করেছেন যেখানে পাকিস্তানই বিশ্বের একমাত্র দেশ যার পাসপোর্টে স্পষ্টাক্ষরে ইসরায়েলকে বৈধ গন্তব্য হিসেবে উল্লেখ করা হয়নি। প্রতিটি পাকিস্তানি পাসপোর্টে একটি লাইন লেখা থাকে: ‘এটি ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’।

পাকিস্তান যদি আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, তবে এই নীতি পরিবর্তন করতে হবে। কারণ এই চুক্তির অধীনে সম্পর্ক স্বাভাবিক করার অর্থই হলো ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া, সেখানে দূতাবাস বা কনস্যুলেট খোলা এবং বাণিজ্য, ভ্রমণ ও ভিসা চুক্তি করা।

সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাবকে ‘মৌলিক আদর্শের সংঘাত’ আখ্যা দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, যাদের কথা একটি দিনের জন্যও বিশ্বাস করা যায় না, আপনি তাদের সঙ্গে কীভাবে বসবেন? তিনি বলেন, পাকিস্তানি পাসপোর্টে ইসরায়েলের নাম পর্যন্ত নেই। এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে পাকিস্তান যখন ট্রাম্পের ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দেয়, তখনও আব্রাহাম অ্যাকর্ডসের অংশ হওয়ার বিষয়টি ‘স্পষ্টভাবে নাকচ’ করে দিয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী