ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল

বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ১০:২২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ১০:২২:০৭ অপরাহ্ন
বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম
ঝালকাঠি সদর উপজেলার বিন্নাপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বাবা ও দুই ছেলেকে কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (২৭ মে) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- হেলাল খান (৭৫), তার ছেলে দুই ছেলে সোহেল খান (৪০) ও রানা খান (৩০)। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন নিয়ে আসে। তারা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

আহতরা জানিয়েছে, হেলাল খানের ছেলে বাবু খানের জমির কলাগাছ ও কাটা তারের বেড়া ভেঙে ফেলে হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাবা ও দুই ছেলে। এমন সময় প্রতিপক্ষ সোহাগ মীর, ছেলে তুষার মীর ও মেয়ে তিশা আক্তার মিলে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। দা রামদা দিয়ে বাবা হেলাল খান ও দুই ছেলেকে এলোপাতারি কুপিয়ে মারাত্মকভারে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপের ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোপাল শীল বলেন, আহত একই পরিবারের তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে এদের জখম করা হয়েছে।

এ ঘটনায় হামাকারীদের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া প্রস্তুতি চলছে বলে জানান আহতের পরিবার।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫