ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক

পরকীয়ার বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ আটক ২

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ১০:২৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ১০:২৯:২৪ অপরাহ্ন
পরকীয়ার বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ আটক ২ পরকীয়ার বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ আটক ২
পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামে নমিতা রানী (৮০) নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে গৃহবধূসহ তিনজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে এ ঘটনা ঘটে। নিহত নমিতা রানী ওই গ্রামের রাধে শ্যামের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিজ ঘরের খাটের ওপর ঘুমিয়ে ছিলেন নমিতা রানী। রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন রাধে শ্যাম। কোনো সাড়া না পেয়ে তিনি খাটের কাছে গিয়ে মুখের ওপর থাকা কাঁথা সরিয়ে নমিতা রানীকে মৃত অবস্থায় দেখতে পান।

পরিবারের সদস্যদের দাবি, ঘটনাস্থলে খাটের পাশে নিহতের হাতের শাখা ভাঙা অবস্থায় পড়ে ছিল। এছাড়া তার গলায় আঘাতের চিহ্নও দেখা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, নমিতা রানীর পুত্রবধূ বন্যা রানী পালের সঙ্গে স্থানীয় বিএনপি কর্মী কামাল পঞ্চায়েতের দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। কামাল নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করতেন। এ সম্পর্কের বিষয়ে প্রায়ই বাধা দিতেন নমিতা রানী। এতে ক্ষুব্ধ হয়ে পুত্রবধূ বন্যা রানী, কামাল পঞ্চায়েত ও বন্যার মামা তাপস দেবনাথ মিলে তাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে দাবি পরিবারের।

ঘটনার পর থেকে অভিযুক্ত কামাল পঞ্চায়েত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পরিবার। তারা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে ইন্দুরকানী থানা'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, ঘটনার পর জনরোষ থেকে বাঁচানোর জন্য ওই গৃহবধূ ও তার মামাকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার