ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

এক টুকরো বরফেই হবে জাদু! কখন কোন রং দরকার, বেছে নিয়ে ত্বকচর্চা করুন

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০৫:০৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০৫:০৮:৩২ অপরাহ্ন
এক টুকরো বরফেই হবে জাদু! কখন কোন রং দরকার, বেছে নিয়ে ত্বকচর্চা করুন ছবি: সংগৃহীত
রোদে বেরোলেই ত্বক জ্বলেপুড়ে যাচ্ছে? রোদেপোড়া, জ্বালা, ঘাম, তেলচিটে ভাব আর ক্লান্তি— গরমের সময়ে চোখেমুখে স্পষ্ট হয়ে ওঠে এই লক্ষণগুলি। এই সময়ে তাৎক্ষণিক স্বস্তি পেতে অনেকেই বরফের থেরাপির সাহায্য নেন। বরফ ত্বককে দ্রুত সতেজ করে, ফোলা ভাব কমাতে সাহায্য করে এবং রোদে পোড়া ত্বকে সাময়িক আরাম দেয়। তবে শুধু সাধারণ বরফ নয়, কিছু ঘরোয়া উপাদান দিয়ে তৈরি বরফের কিউব গরমের ত্বকচর্চায় আরও কার্যকর হতে পারে।

৭টি উপাদান দিয়ে বানিয়ে নিন বরফের কিউব-

১. গোলাপজল: গোলাপজল গরমের ত্বকচর্চার অন্যতম জনপ্রিয় উপাদান। এটি ত্বকে শীতল অনুভূতি আনে এবং রোদে পোড়া ত্বককে আরাম দিতে সাহায্য করে। গোলাপজল সরাসরি বরফের ট্রেতে ঢেলে জমিয়ে ব্যবহার করা যায়। রোদ থেকে ফিরে মুখে হালকা করে ঘষে নিলেই সতেজ অনুভূতি পাওয়া যায়। ব্যবহারের সময়ে নরম কাপড়ে মুড়িয়ে নিতে পারেন।

২. শসার রস: শসায় প্রায় ৯৬ শতাংশ জল থাকে। ত্বকের জলশূন্যতা দূর করার জন্য উপযুক্ত সব্জি এটি। শসা বেটে বা রস বের করে বরফ বানালে তা রোদে ক্লান্ত ত্বককে দ্রুত সতেজ করে। চোখের নীচের ফোলা ভাব কমাতেও এটি জনপ্রিয়।

৩. পুদিনাগুঁড়ো: পুদিনার গুঁড়ো বা পাতা বেটে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে বরফ তৈরি করা যায়। এর শীতল অনুভূতি গরমের দিনে ত্বককে আরাম দেয় এবং অতিরিক্ত তেলচিটে ভাব থেকে মুক্তি দিতে পারে।

৪. অ্যালো ভেরা: ট্যান পড়া ত্বকের জন্য অ্যালো ভেরার জুড়ি মেলা ভার। ত্বকের বার্ধক্যরোধ থেকে জ্বালাপোড়া দূর করার জন্য অ্যালো ভেরার রস বার করে অল্প জলের সঙ্গে মিশিয়ে বরফের ট্রেতে জমিয়ে রাখুন। প্রয়োজনে গামছায় মুড়িয়ে বরফের ওই টুকরো ত্বকে প্রয়োগ করতে পারবেন।

৫. গ্রিন টি: অ্যান্টি-অক্সিড্যান্ট থাকার কারণে ত্বকের জন্য গ্রিন টি বেশ উপকারী। সামগ্রিক ভাবে ত্বক টানটান করে তুলতে, রোমছিদ্র বন্ধ করতে, উজ্জ্বল করে তুলতে এটি ব্যবহার করা যেতে পারে। গ্রিন টি-র পাতা দিয়ে চা বানিয়ে নিন। সেই চা ঠান্ডা হওয়ার পর বরফের ট্রেতে ভরে রাখুন। ওই কিউব দিয়েই গালে ঘষে নিতে হবে আলতো করে।

৬. হলুদ: ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধির জন্য বহু বছর ধরেই হলুদ মাখা হয়। হলুদের কারকিউমিন ত্বকের ব্রণ, দাগ-ছোপ কমানোর জন্যও খুব কার্যকরী। আর তাই কাঁচা হলুদ বেটে তার রস বার করে অল্প জলের সঙ্গে মিশিয়ে বরফ বানিয়ে নিতে পারেন। কাজে লাগবে ত্বকচর্চায়।

৭. তরমুজের রস: গরমকালে এই ফলটি খেলে যেমন আরাম বোধ হয়, তেমনই তা ত্বকেও আরাম দিতে পারে। তরমুজ থেকে রস বার করে বরফ বানিয়ে নিন। ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য এবং গরমে ক্লান্ত মুখে সতেজতা আনতে এটি ব্যবহার করা যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী