ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

লালপুরে ঈদের ছুটিতে গ্রামের মানুষের পাশে চিকিৎসক দম্পতি তৈমুর ও রেজওয়ানা

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০৮:০৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০৮:০৭:১০ অপরাহ্ন
লালপুরে ঈদের ছুটিতে গ্রামের মানুষের পাশে চিকিৎসক দম্পতি তৈমুর ও রেজওয়ানা লালপুরে ঈদের ছুটিতে গ্রামের মানুষের পাশে চিকিৎসক দম্পতি তৈমুর ও রেজওয়ানা
ঈদ মানেই আনন্দ, ভালোবাসা আর আপনজনদের সঙ্গে সময় কাটানো। তবে সেই আনন্দকে আরও অর্থবহ করে তুলতে নিজ গ্রামের অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা ও ঔষধ দেওয়ার উদ্যোগ নিয়েছেন চিকিৎসক দম্পতি ডা. তৈমুর রহমান টেলু ও ডা. রেজওয়ানা শারমিন লিমা।

শনিবার (৩০ মে ২০২৬) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া (ঝাপড়া
বটতলা) গ্রামে তাঁরা আয়োজন করেন একটি ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প। রাজধানী ঢাকার কর্মব্যস্ত জীবন থেকে ঈদুল আযহা উপলক্ষে বাড়িতে এসে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দরিদ্র, অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেন তাঁরা। পাশাপাশি ৩ লক্ষাধিক টাকার ঔষধ বিতরণ করেন বলে জানিয়েছেন এই চিকিৎসক দম্পতি।

স্থানীয়রা জানান, গ্রামের অনেক মানুষ দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগলেও অর্থাভাবে চিকিৎসকের কাছে যেতে পারেন না। বিশেষ করে নারী, বয়স্ক ও নিম্নআয়ের মানুষের জন্য উন্নত চিকিৎসা অনেকটাই নাগালের বাইরে। এমন বাস্তবতায় ঈদের সময় দুই চিকিৎসকের এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তারা বলেন, ঈদের সময় মানুষ সাধারণত নিজের পরিবার ও উৎসব নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু এই চিকিৎসক দম্পতি সেই সময়টাকেই বেছে নিয়েছেন গ্রামের গরিব ও অসহায় মানুষের সেবায়। তাদের এমন উদ্যোগ শুধু চিকিৎসাসেবাই নয়, মানুষের প্রতি ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতারও উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

ডা. তৈমুর রহমান টেলু বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে সহযোগী অধ্যাপক (স্পাইন সার্জারি) হিসেবে কর্মরত। অন্যদিকে তাঁর সহধর্মিণী ডা. রেজওয়ানা শারমিন লিমা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক (অবস অ্যান্ড গাইনি) হিসেবে দায়িত্ব পালন করছেন। চিকিৎসা পেশার ব্যস্ততার মাঝেও নিজ এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তাঁরা।

শুধু একদিনের চিকিৎসাসেবা দিয়েই থেমে থাকতে চান না এই দম্পতি। তাঁরা জানিয়েছেন, এলাকার যেকোনো মানুষ উন্নত চিকিৎসার প্রয়োজনে ঢাকায় গেলে তাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন। প্রয়োজনীয় পরামর্শ, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ কিংবা হাসপাতালে চিকিৎসাসেবা পেতে যাতে মানুষ ভোগান্তিতে না পড়েন, সেজন্যও পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

সচেতন মহলের মতে, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা যদি নিজ নিজ এলাকার মানুষের পাশে এভাবে দাঁড়ান, তাহলে গ্রামীণ স্বাস্থ্যসেবার চিত্র অনেকটাই বদলে যেতে
পারে। আর সেই মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ডা. তৈমুর ও ডা. রেজওয়ানা দম্পতি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী