ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

গরমে তৈলাক্ত ত্বকের যত্নে বাড়িতেই বানিয়ে নিন মাস্ক

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০১:৩৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০১:৩৫:১৯ অপরাহ্ন
গরমে তৈলাক্ত ত্বকের যত্নে বাড়িতেই বানিয়ে নিন মাস্ক ফাইল ফটো
গরমের মরসুমে বাড়তি আর্দ্রতা মানেই তৈলাক্ত ত্বকে নানা ধরনের সমস্যা শুরু হয়। শীতের মরসুমে তেলতেলে ত্বক সুবিধার হলেও, গরমকালে হয় সমস্যা। যতই মুখ ধোয়া, রূপচর্চা করা হোক না কেন, রোদে বেরোলেই ত্বক আরও তৈলাক্ত হয়ে ওঠে। ঘুম থেকে ওঠার পরেও কপাল, নাকের পাশে যেন মনে হয়ে কেউ তেলের প্রলেপ দিয়েছে। সমস্যার শেষ এখানেই নয়। এমন ত্বকে সংক্রমণের ভয় বেশি। অতিরিক্ত তেলের কারণে মুখের সূক্ষ্ম রন্ধ্র বন্ধ হয়ে যাওয়ার ফলেও দেখা দেয় বিপত্তি। ব্রণ হওয়ার ঝুঁকি বাড়ে। র‌্যাশ, ফুস্কুড়িও হয়। কারণ, ত্বকের তেলভাব প্রচুর ধুলো-ময়লা টেনে নেয়।

তৈলাক্ত ত্বকের জন্য রকমারি প্যাক, প্রসাধনী রয়েছে। তবে অনেক সময়েই ঘরোয়া টোটকাও কাজের হয়। তা ছাড়া, এখনও কেউ কেউ রাসায়নিকের ব্যবহার এড়িয়ে রূপচর্চায় প্রাকৃতিক উপাদান বেছে নিতে পছন্দ করেন। তাঁরা কী ভাবে বানাবেন ঘরোয়া প্যাক?

রূপচর্চায় থাক তরমুজ: তরমুজে জলের পরিমাণ অনেকটাই। আর এতে আছে ভিটামিন এবং বিশেষ কিছু খনিজ, যা ত্বকের উপযোগী। কয়েক টুকরো তরমুজ মিক্সিতে ঘুরিয়ে রস ছেঁকে নিন। মুলতানি মাটি তৈলাক্ত ত্বকের জন্য অত্যন্ত ভাল। ২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ৪ টেবিল চামচ তরমুজের রস মিশিয়ে একটা প্যাক বানিয়ে নিন। পরিষ্কার মুখে এটি মাখতে হবে। ঘুম থেকে উঠেও ব্যবহার করতে পারেন। সপ্তাহে দু’দিন ব্যবহার করলেই ত্বকের জেল্লা ফিরবে।

শসা এবং অ্যালো ভেরা: শসাতেও প্রচুর জল থাকে। তৈলাক্ত ত্বকের জন্য ভাল। শসা কালচে দাগছোপ তুলতেও সাহায্য করে। ১ চা-চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ শসার রস মিশিয়ে নিতে হবে। পরিষ্কার মুখে সেটি আলতো করে মাসাজ করে নিন। মিনিট ১০-১২ রেখে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।

নিমের প্যাক: টাটকা নিমপাতা ধুয়ে ভিজিয়ে রাখুন জলে। তার পরে বেটে নিন। এটাই সরাসরি মুখে মাখতে পারেন। অথবা চাইলে নিমের সঙ্গে গোলাপ জল বা বেসন মিশিয়ে নিতে পারেন। নিমে রয়েছে প্রদাহনাশক উপাদান। তা ছাড়া ছোটখাটো সংক্রমণ ঠেকাতে সক্ষম নিমের ভেষজ গুণ। ব্রণ, ফুস্কুড়ি কমাতে নিমের ব্যবহার নতুন নয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী