ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

দিল্লিতে ৫ তলা বাড়ি ভেঙে মৃত্যু ৯

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০১:৪৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০১:৪৭:০২ অপরাহ্ন
দিল্লিতে ৫ তলা বাড়ি ভেঙে মৃত্যু ৯ ছবি: সংগৃহীত
দিল্লির মেহরৌলি এলাকায় শনিবার সন্ধ্যায় আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি ৫ তলা বাড়ি। এলাকা ধুলোয় ঢেকে যায়। উদ্ধারকাজ দ্রুত শুরু হলেও ধ্বংসস্তূপে আটকে পড়া সকলকে বাঁচানো সম্ভব হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় ৯ জনের এপর্যন্ত মৃত্যু হয়েছে। এখনও উদ্ধার চলছে। আর কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই একটি পাঁচতলা পুরনো বাড়িটি ভেঙে পড়ে। ধসে পড়া বাড়ির কিছু অংশ পাশের একটি কাঠামোর উপর গিয়ে পড়ে। সেখানে চিকিৎসা শিক্ষার্থীদের একটি খাবারঘর চলত। ফলে একাধিক মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন।

নিখোঁজ এক ব্যক্তির আত্মীয়া প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, 'পরিবারের সদস্যদের খোঁজ জানতে চাইলেও কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে না। পুলিশ আসার আগেই স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে বেশি ভূমিকা নিয়েছিলেন। তিনজনকে স্থানীয়রাই উদ্ধার করেন, অথচ পুলিশের তরফে মাত্র দু’জনকে উদ্ধার করা হয়েছে। বাড়িটি ঝুঁকিপূর্ণ অবস্থায় নির্মাণ করা হচ্ছিল কিন্তু প্রশাসনের তরফে কিছুই করা হয়নি। করলে এটা আজ দেখতে হত না।'

প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবেই দেখা হলেও পরিস্থিতির ভয়াবহতা দ্রুত স্পষ্ট হয়ে ওঠে। উদ্ধার হওয়া কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদেশে চিকিৎসাবিদ্যা পড়ুয়াদের সংগঠনের সভাপতি ডা. যশবন্ত জানান, অন্তত দু’জনের মৃত্যুর আশঙ্কা ছিল। পরে মৃতের সংখ্যা আরও বেড়ে যায়।

দক্ষিণ দিল্লির উপ-পুলিশ কমিশনার অনন্ত মিত্তল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মেহরৌলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, দমকল বিভাগ এবং দিল্লি পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ড্যান্ট সুনীল কুমার সিংহ বলেন, 'ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত নতুন করে কাউকে শনাক্ত করা যায়নি, তবে অভিযান অব্যাহত রয়েছে।'

নাগরিক প্রতিরক্ষা দফতরের উপ-মুখ্য ওয়ার্ডেন ধর্মবীর সেজওয়ালের বক্তব্য, এটি একটি বাণিজ্যিক এলাকা। ধ্বংসস্তূপের নীচে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন। সেই কারণেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধারকাজ। প্রশাসনের আশা, দ্রুত সকলকে উদ্ধার করা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী