ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলিদের বিক্ষোভ

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০২:০৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০২:০৫:২০ অপরাহ্ন
নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলিদের বিক্ষোভ ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও রাজধানী তেল আবিবের সড়কে নেমে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটির সাধারণ নাগরিকরা।

শনিবার (৩০ মে) তেল আবিবের প্রধান সড়কগুলোতে জড়ো হয়ে শত শত মানুষ এই সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের হাতে যুদ্ধ বন্ধ এবং প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক পদত্যাগসহ নানা দাবিতে লেখা প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। ক্ষুব্ধ নাগরিকরা বর্তমান সরকারের নীতি ও ব্যর্থতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে চারপাশ উত্তাল করে তোলেন।

এবারের প্রতিবাদ কর্মসূচিতে অভিনবত্ব এনে বিক্ষোভকারীদের কেউ কেউ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখোশ পরে প্রতীকী প্রতিবাদ জানান।

আন্দোলনকারীদের অভিযোগ, পশ্চিম তীরে দীর্ঘদিন ধরে চলমান সহিংসতায় বর্তমান সরকার পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। একই সাথে ক্ষোভ ঝেরে বিক্ষুব্ধ জনতা বলেন, বর্তমান প্রশাসন দেশের সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করছে না এবং জনস্বার্থ ক্ষুণ্ণ করে চলেছে। তাই অবিলম্বে এই ব্যর্থ প্রশাসনকে বিদায় নিয়ে নতুন নির্বাচনের দাবি জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী