ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০২:১০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০২:১০:৫৮ অপরাহ্ন
গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১ ছবি: সংগৃহীত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে রিক্তা খাতুন (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসটির ১২ যাত্রী।

রোববার (৩১ মে) সকাল ৭টার দিকে উপজেলার ঠুটিয়াপাকুড় এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রিক্তা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী। এ ঘটনায় বাসে থাকা আইজল হকও আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ সাফা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে ঠুটিয়াপাকুড় এলাকায় পৌঁছালে বাসটির নিয়ন্ত্রণ হারান চালক। পরে সেটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয়রা। আহতরা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ