ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ১০:১৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ১০:১৬:২৬ অপরাহ্ন
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা  প্রশাসক এরশাদ আলী ঈশা বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী লেখক ফোরাম, রাজশাহীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) বিকেলে নগরীর রানীবাজার এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী লেখক ফোরাম রাজশাহীর সভাপতি ও রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহীর সভাপতি প্রফেসর ডা. ওয়াসিম হোসেন এবং রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী।

আরিফুল ইসলাম মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী, প্রফেসর ড. ফৌজিয়া এদিব ফ্লোরা শাপলা, ড. শেখ মেহেদী মোহাম্মদ, প্রফেসর ড. দিল আরা হোসেন রুনা, প্রফেসর ড. শাহনাজ পারভীন রুমী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত এবং রাজশাহী বারের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান ইরানসহ বিশিষ্ট ব্যক্তিরা।

প্রধ অতিথির বক্তব্যে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, “বাংলাদেশকে একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সততা, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্ব থেকে শিক্ষা নিতে হবে। তিনি ছিলেন এমন একজন রাষ্ট্রনায়ক, যিনি সংকটময় সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করে উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে নিয়েছিলেন।”

তিনি বলেন, “শহীদ জিয়া দেশের মানুষের মধ্যে আত্মবিশ্বাস, কর্মস্পৃহা ও জাতীয়তাবোধ জাগ্রত করেছিলেন। কৃষি, শিল্প, শিক্ষা, স্থানীয় সরকার ব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন এবং অর্থনৈতিক স্বনির্ভরতার ক্ষেত্রে তাঁর গৃহীত যুগান্তকারী পদক্ষেপ আজও বাংলাদেশের অগ্রযাত্রার ভিত্তি হিসেবে কাজ করছে। তিনি জনগণের ক্ষমতায়ন, উৎপাদনমুখী অর্থনীতি এবং জাতীয় ঐক্যের মাধ্যমে একটি শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন।”

এরশাদ আলী ঈশা আরও বলেন, “বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, উন্নয়ন ভাবনা এবং জাতীয়তাবাদী চেতনা সঠিকভাবে তুলে ধরা সময়ের দাবি। তাঁর আদর্শ অনুসরণ করেই একটি গণতান্ত্রিক, কল্যাণমুখী ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জাতির কল্যাণে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

সভায় বক্তারা বলেন, অল্প বয়সেই মুক্তিযুদ্ধের রণাঙ্গনে শহীদ জিয়াউর রহমান যে সাহসিকতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্র পরিচালনায় তাঁর দূরদর্শিতা, সততা ও দেশপ্রেম বাংলাদেশকে স্বনির্ভরতা ও উন্নয়নের পথে এগিয়ে নিয়েছিল। তাঁর আদর্শ, চিন্তা-চেতনা ও রাজনৈতিক দর্শন আজও দেশের সুস্থ রাজনীতির জন্য অনুপ্রেরণার উৎস।
তারা আরও বলেন, দেশের প্রায় প্রতিটি খাতের উন্নয়নে শহীদ জিয়ার অবদান রয়েছে। জাতীয় ঐক্য, উৎপাদনমুখী অর্থনীতি এবং জনগণকেন্দ্রিক উন্নয়ন ভাবনার মাধ্যমে তিনি বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করেছিলেন। জাতি তাঁর অবদান কৃতজ্ঞতার সঙ্গে চিরকাল স্মরণ করবে।

এ সময় বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, জাসাস রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট রজব আলী, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী