ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

গাবতলীতে শহীদ জিয়া কল্যান পরিষদ উদ্বোধন ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন এমপি রনি

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ১০:২৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ১০:২৩:২৫ অপরাহ্ন
গাবতলীতে শহীদ জিয়া কল্যান পরিষদ উদ্বোধন ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন এমপি রনি গাবতলীতে শহীদ জিয়া কল্যান পরিষদ উদ্বোধন ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন এমপি রনি
৩১শে মে-২৬ রবিবার সন্ধ্যায় বগুড়ার গাবতলী কাগইলের মীরপুর বাজারে শহীদ জিয়া কল্যান পরিষদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন (বগুড়া ও জয়পুরহাট এলাকা) মহিলা সংরক্ষিত আসনের এমপি মোছাঃ সুরাইয়া জেরিন রনি।

অত্র সংগঠনের সভাপতি মোঃ ফুল মিয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু।

১নং (মীরপুর) ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কাগইল ইউনিয়ন বিএনপি'র অন্যতম সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, কাগইল ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি আতাউর রহমান, রফিকুল ইসলাম, আব্দুস সবুর সবুজ,
বিএনপি নেতা জিন্নাতুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সজীব আকন্দ, সংগঠনের সাধারণ সম্পাদক আবু মুসা সুমন, অন্যতম সদস্য সিরাজুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের সদস্য রতন মন্ডল, পৌর যুবদল নেতা সনি আহম্মেদ, বাদল মিয়া, মেহেদী হাসান, অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি আব্দুল মালেক, সহ-সাধারণ সম্পাদক আবু মুসা মিলন, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, প্রচার সম্পাদক নুরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

শেষে প্রধান অতিথি এমপি সুরাইয়া জেরিন রনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় শেষে দু্ঃস্থদের মাঝে বস্ত্র (শাড়ী ও লঙ্গী) বিতরণ করেন। 

এরপর মিরপুর বাজারে "শহীদ জিয়া কল্যান পরিষদ" এর আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি সুরাইয়া জেরিন রনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী