ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক

যখন গর্ভে সন্তান থাকে তখন দেবী, তার পরই শরীর নিয়ে কটাক্ষ: কিয়ারা

  • আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০২:৫৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০২:৫৮:০৮ অপরাহ্ন
যখন গর্ভে সন্তান থাকে তখন দেবী, তার পরই শরীর নিয়ে কটাক্ষ: কিয়ারা ছবি: সংগৃহীত
গত বছরই মা হয়েছেন কিয়ারা আডবাণী। মেয়ে সরায়াহের বয়স এখন ১০ মাস। প্রথম ছ’মাস খুবই মানসিক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন কিয়ারা। ক্ষণে ক্ষণে কেঁদে উঠতেন। যদিও সে সময়ে পাশে পেয়েছেন স্বামী সিদ্ধার্থ মলহোত্রকে। তবে গর্ভে সন্তান থাকার সময় যত না এক জন মেয়ের পাশে থাকা দরকার, সন্তান জন্ম নেওয়ার পর অনেক বেশি তাঁর পরিবারকে প্রয়োজন।

কিয়ারা নিজের অভিজ্ঞতা থেকে জানালেন, যত ক্ষণ সন্তান গর্ভে আছে তত ক্ষণ একটি মেয়ে সমাজের চোখে দেবী। যেই সন্তান ভূমিষ্ঠ হয়, তার পর থেকেই শুরু হয় তাঁর চেহারা নিয়ে কাটাছেঁড়া। যে কোনও মেয়েরই সন্তান জন্ম দেওয়ার পর ওজন বৃদ্ধি পায়। বেশ পৃথুল হয়ে পড়ে চেহারা। কিয়ারাও তাঁর অন্যথা নন। তবে সন্তান হওয়ার সময় তাই তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। মেয়ে জন্মের প্রায় সাত মাস বাদে প্রকাশ্যে আসেন তিনি। মা হওয়ার পর কী ভাবে এত দ্রুত ওজন কমাতে পারলেন অভিনেত্রী, তা নিয়েও কম কথা শুনতে হয়নি তাঁকে।

কিয়ারার কথায়, ‘‘যখন আপনি অন্তঃসত্ত্বা থাকেন, তখন আপনি এক দেবীর মতো। ‘উফ্ কী সুন্দর লাগছে’, ‘ত্বকের ঔজ্বল্য বেড়ে গিয়েছে’ ইত্যাদি কথার তরঙ্গে ভেসে যেতে হয়। কিন্তু সন্তান প্রসব করার পরমুহূর্তেই এই সমাজ আশা করে যে, আপনি আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বা বলা ভাল আগের চেহারায় ফিরে আসবেন। কিন্তু একজন নারীর জন্য সবচেয়ে কঠিন সময়টা হলো মা হওয়ার পরের সময়টা। আর ঠিক সেই সময়েই তাঁর সহায়তার প্রয়োজন হয়।”

অভিনেত্রী আরও বলেন যে, ‘‘মাতৃত্ব মানে শুধু সন্তান লালন-পালন করাই নয়, বরং যে নারী নতুন ভূমিকায় পা রাখছেন, সেই নারীকে সমর্থন করাও বটে।’’ সন্তান মানুষ করতে যেন অনেকের সাহায্যের প্রয়োজন হয় তেমন একটা মায়ের ভাল থাকার জন্য প্রয়োজন সমাজের সহযোগিতা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার