ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বিয়ে করলেন দুয়া লিপা- ক্যালাম টার্নার

  • আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০৩:১২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০৩:১২:২৮ অপরাহ্ন
বিয়ে করলেন দুয়া লিপা- ক্যালাম টার্নার ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর গোপনে বিয়ে সারলেন বিশ্বখ্যাত পপ তারকা দুয়া লিপা ও ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার। জীবনের নতুন অধ্যায় শুরু করায় উচ্ছ্বসিত এ তারকা জুটি।

মার্কিন ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’-এর প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড মেরিলিবোন টাউন হলে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। অনুষ্ঠানে দুই পরিবারের অল্প কিছু বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
গোপনে বিয়ে সারলেও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর চোখ এড়াতে পারেননি নবদম্পতি। বিয়ের পর অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার মুহূর্তে ক্যামেরাবন্দি হন দুয়া ও টার্নার।
 
বিয়ের দিন দুয়া লিপা পরেছিলেন ফরাসি ফ্যাশন হাউস স্কিয়াপারেল্লির নকশা করা সাদা পোশাক। বিয়ের পোশাকে টুপিতে দেখা ধরা দেন তিনি। অন্যদিকে ক্যালাম টার্নার পরেছিলেন গাঢ় নীল রঙের স্যুট।
 
শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে ইতালির সিসিলিতে তিন দিনব্যাপী একটি জাঁকজমকপূর্ণ বিয়ে উদ্‌যাপনের আয়োজন করতে পারেন এই তারকা দম্পতি। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি দুয়া ও টার্নার।
 
২০২৪ সালে প্রথম সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসে দুয়া লিপা ও ক্যালাম টার্নারের প্রেমের সম্পর্ক। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলেও নিজেদের সম্পর্ক নিয়ে খুব বেশি কথা বলেননি। তবে গত বছর হঠাৎই বিয়ের পরিকল্পনা রয়েছে বলে জানান দুয়া। চলতি বছরে সে পরিকল্পনা বাস্তবে রূপ দিলেন গায়িকা।
 
কসোভো-আলবেনীয় বংশোদ্ভূত পপ তারকা দুয়া লিপা ‘বি দ্য ওয়ান’, ‘নিউ রুলস’, ‘লেভিটেটিং’সহ একাধিক জনপ্রিয় গানের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। অন্যদিকে ক্যালাম টার্নার ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ চলচ্চিত্র সিরিজে ‘থেসিয়াস স্ক্যামান্ডার’ চরিত্রে অভিনয় করে বিশ্বখ্যাতি পান। বর্তমানে ‘জেমস বন্ড’ চরিত্রে সম্ভাব্য অভিনেতাদের তালিকাতে তার নাম আলোচনায় রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী