ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড চট্টগ্রামের জোরারগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আসা তিন ভারতীয় নাগরিক আটক কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর পারমাণবিক বিদ্যুতের আরও কাছে বাংলাদেশ, উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? আর্থিক সংকটে থমকে ছিল চিকিৎসা, সমু চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর ভাসমান মরদেহ মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম মায়ের চোখের সামনেই দুই বোনকে পিষে মারল কাভার্ডভ্যান

দারুসায় দুদিনব্যাপী ঈদ উৎসব ও গ্রাম্য মেলা সম্পন্ন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলনমেলা

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৩:২০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৩:২৪:৪৩ পূর্বাহ্ন
দারুসায় দুদিনব্যাপী ঈদ উৎসব ও গ্রাম্য মেলা সম্পন্ন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলনমেলা দারুসায় দুদিনব্যাপী ঈদ উৎসব ও গ্রাম্য মেলা সম্পন্ন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলনমেলা
রাজশাহীর দারুসা ইউনিয়নের শেখপাড়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক শেখের আমবাগানে দুদিনব্যাপী ঈদ উৎসব, গ্রাম্য মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ডাঙ্গেরহাট মহিলা কলেজের অধ্যক্ষ ও রাজশাহী মহানগর জাসাসের সাধারণ সম্পাদক মো. আসলাম আলীর সভাপতিত্বে সমাপনী দিনের অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুস সালাম, রাজশাহী মহানগর জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট মো. রজব আলী ও সদস্যসচিব সেলিম রেজা। 

এছাড়া পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র জিএম তানভির আল আজাদ, হুজুরিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজদার রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম এবং ইউপি সদস্য ইসাহাক আলী, জয়নুল আবেদীন ও সেলিম মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

বক্তারা বলেন, ঈদ উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

দুদিনব্যাপী এ উৎসবে গ্রাম্য মেলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন ছিল। আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ মেলা উপভোগ করতে আসেন। আয়োজকরা জানিয়েছেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২