ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় খাজনা বকেয়া অর্ধকোটি, রাণীশংকৈলে মসজিদের শতশত একর জমি হিসাব নিয়ে উঠেছে প্রশ্ন হুথি হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি সউদীর সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর! মহিলা, শিশু-সহ ৭৩ জন আহত বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা: বৈঠকের আগেই ট্রাম্পকে যে বার্তা দিচ্ছেন শি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা জনস্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবি পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু রাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভা সৌদি আরবে নিহত চার প্রবাসীর পকেটেই ছিল বাড়ি ফেরার টিকিট দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা, স্বর্ণ ও টাকা ছিনতাই রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার নৈশপ্রহরীদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৫ প্রতিষ্ঠানে ডাকাতি রাউজানে যুবদলকর্মী করিম হত্যায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: এসপি মাসুদ বিরোধীদলীয় নেতাকে ১৫০ টাকার দুপুরের খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা

চট্টগ্রামে পিকআপচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাবা-ছেলে নিহত

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০২:১৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০২:১৪:১১ অপরাহ্ন
চট্টগ্রামে পিকআপচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাবা-ছেলে নিহত প্রতিকী ছবি
চট্টগ্রামে পিকআপভ্যানচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিধান মল্লিক কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন এবং দুর্গাপদ মল্লিক একসময় চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকায় ব্যবসা করতেন। তারা সপরিবারে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পণ্যবাহী পিকআপভ্যান সেতু এলাকায় চলন্ত একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে বাবা-ছেলে দুজনেই ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা দুর্গাপদ মল্লিক। গুরুতর অবস্থায় বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপদ মল্লিকের আরেক ছেলে বাবলা মল্লিক জানান, বাবাকে পথে নামিয়ে দিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল তার ভাই দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিধান মল্লিকের। পথে শাহ আমাতন সেতুর ঢালে পেছন থেকে আসা একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। বর্তমানে হাসপাতালের লাশ ঘরে তাদের মরদেহ রাখা আছে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজনরা।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় বিধান মল্লিককে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া ঘটনাস্থলে নিহত তার বাবা দুর্গাপদ মল্লিকের মরদেহটিও উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার