ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক

রশ্মিকা একধাক্কায় পারিশ্রমিক বাড়িয়েছেন প্রায় সাতগুণ!

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৩:২৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৩:২৪:২১ অপরাহ্ন
রশ্মিকা একধাক্কায় পারিশ্রমিক বাড়িয়েছেন প্রায় সাতগুণ! ছবি: সংগৃহীত
দক্ষিণী চলচ্চিত্র জগত থেকে বলিউড— সর্বত্র এখন রশ্মিকা মন্দানার চাহিদা। নায়িকা রশ্মিকাকে নেওয়ার জন্য আগ্রহী পরিচালক-প্রযোজকেরা। কন্নড় সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেছেন অভিনেত্রী রশ্মিকা। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা দ্য রাইজ’ ছবির মাধ্যমে এক অন্য জনপ্রিয়তা পান নায়িকা। ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে শ্রীভল্লী চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী।

‘পুষ্পা’-র বিপুল সাফল্যের পর রশ্মিকার জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তাঁর পারিশ্রমিকও। অন্দরের খবর, বর্তমানে একটি ছবির জন্য তিনি প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। যা তাঁর অভিনয় জীবনের সর্বোচ্চ পারিশ্রমিক বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

‘পুষ্পা’-র প্রথম পর্বের পর রশ্মিকা একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন। শোনা গিয়েছিল, ওই সময় তিনি একটি ছবির জন্য প্রায় ৩ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন।

এর পর বলিউডে হাতেখড়ি হয় রশ্মিকার। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তাঁর হিন্দি চলচ্চিত্রে অভিষেক ঘটে। এই ছবির মাধ্যমে উত্তর ভারতীয় দর্শকের কাছেও সমান জনপ্রিয়তা লাভ করেন অভিনেত্রী।

বর্তমানে দক্ষিণী ও হিন্দি— উভয় ইন্ডাস্ট্রিতেই ব্যস্ত রশ্মিকা। একের পর এক বড় বাজেটের ছবিতে অভিনয় এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের মাধ্যমে তিনি ভারতের সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেত্রীদের একজন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শোনা যাচ্ছে, ‘ককটেল ২’ ছবিতে শাহিদ কপূরের পরে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা ছিলেন রশ্মিকা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার