ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: ভূমিমন্ত্রী রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

স্বামীর পরকীয়ায় জেরে স্ত্রী শ্বাসরোধে হত্যা

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০২:১৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০২:১৯:০২ অপরাহ্ন
স্বামীর পরকীয়ায় জেরে স্ত্রী শ্বাসরোধে হত্যা স্বামীর পরকীয়ায় জেরে স্ত্রী শ্বাসরোধে হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরকীয়া প্রেমের জেরে হাসি খাতুন (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জাকারিয়া হোসেনের বিরুদ্ধে। 

রোববার (২৭ এপ্রিল) সকালে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ ।

নিহত হাসি খাতুন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব সাতবাড়িয়া গ্রামের আবু সাঈদ ফকিরের মেয়ে এবং কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল সরকার পাড়ার বাসিন্দা জাকারিয়া হোসেনের স্ত্রী। ৩ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এই দম্পতির একটি ছেলে সন্তান রয়েছে।

হাসির পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। স্বামী জাকারিয়ার সঙ্গে প্রতিবেশী এক নারীর পরকীয়ার সম্পর্কের কথা জানতেন হাসি। এ নিয়েই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

এ মনোমালিন্য থেকেই শনিবার (২৬ এপ্রিল) রাতে শ্বাসরোধ করে হত্যার পর পরিবারের লোকজনকে জানানো হয় হাসি স্ট্রোক করে মারা গেছে। পরে নিহত হাসির পরিবারের লোকজন আসলে গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

শাহজাদপুর থানার এসআই মো. হারিছুর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্ত জাকারিয়া ও তার পরিবারের সদস্যরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।’


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ