ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মার্কিন ঘাঁটিতে হামলার ভিডিও প্রকাশ করল ইরান

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০২:৫০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০২:৫০:৫০ অপরাহ্ন
মার্কিন ঘাঁটিতে হামলার ভিডিও প্রকাশ করল ইরান ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর ওপর বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার (৩ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’ এই হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

তাসনিমের দাবি, অঞ্চলে মার্কিন বাহিনীর পূর্ববর্তী আগ্রাসনের জবাবে এই ‘প্রতিশোধমূলক’ হামলা চালনো হয়েছে। খবর আল-জাজিরার।

মঙ্গলবার রাতের অন্ধকারে ধারণ করা ওই ভিডিও ফুটেজে বেশ কয়েকটি বড় আকারের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন উৎক্ষেপণ করতে দেখা যায়।

তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় মার্কিন সামরিক বাহিনীর শক্তিশালী পঞ্চম নৌবহর, একট প্রধান বিমান ঘাঁটি এবং একটি হেলিকপ্টার ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সংবাদ সংস্থাটি মার্কিন বাহিনীকে ‘সন্ত্রাসী ও শিশু হত্যাকারী’ হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার ভোরে এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘আত্মরক্ষার্থে’ ইরানের কেশম দ্বীপে অবস্থিত একটি গ্রাউন্ড কন্ট্রোল সেন্টারে পাল্টা হামলা চালিয়েছে। 

সেন্টকম আরো জানায়, ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে তারা কুয়েত ও বাহরাইন সামরিক বাহিনীকে সরাসরি সহায়তা করেছে। 

সেন্টকমের দাবি, বুধবার ভোরে ইরানি ড্রোনের একটি ‘অতিরিক্ত ঝাঁক’ কুয়েতে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল, কিন্তু সেগুলো লক্ষ্যভেদে ব্যর্থ হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী