ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সপ্তাহে তিন দিন প্রোটিনে ভরপুর খাবারটি খেলে কী লাভ হবে

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৩:২৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৩:২৩:৩৬ অপরাহ্ন
সপ্তাহে তিন দিন প্রোটিনে ভরপুর খাবারটি খেলে কী লাভ হবে ফাইল ফটো
পেটের স্বাস্থ্য ভাল রাখতে কেউ দিন শুরু করেন মেথি মৌরির জলে। কেউ বেছে নেন চিয়া বা তিসি বীজ। তবে এই সবের পাশাপাশি রাখা যায় আরও একটি প্রোটিন সমৃদ্ধ খাবার, যা নিয়ে আলোচনা খুব বেশি হয় না।

আমিষ খান বা নিরামিষ— প্রোটিনের চাহিদা পূরণে সপ্তাহে তিন দিন পাতে রাখা যায় কাবলি ছোলা। এক কাপ সেদ্ধ কাবলি ছোলায় রয়েছে ১৪.৫ গ্রাম প্রোটিন, ১২.৫ গ্রাম ফাইবার, আয়রন এবং ফোলেট-সহ একাধিক খনিজ।

সপ্তাহে তিন দিন কাবলি ছোলা খেলে, ভাল থাকবে পেটের স্বাস্থ্য। কারণ, এক কাপ সেদ্ধ কাবলি ছোলায় প্রায় ১২ গ্রামের মতো ফাইবার থাকে। ফাইবার অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে, খাবার পরিপাকে সহায়তা করে। পেটের স্বাস্থ্য ভাল থাকার অর্থই হল সামগ্রিক ভাবে শরীর ভাল থাকা।

· কাবলি ছোলা শুধু পেট ভরাতে সাহায্য করে না, প্রোটিনের চাহিদাও পূরণ করে। কাবলি ছোলায় দ্রবণীয় ফাইবারের পাশাপাশি ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতো খনিজ মেলে, যা শরীরে রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে। সে কারণে নিয়মিত পরিমিত কাবলি ছোলা খেলে হার্টের স্বাস্থ্য ভাল থাকে।

· ডায়াবেটিকদের জন্যও কাবলি ছোলা ভাল। কারণ এর গ্লাইসেমিক ইনডেক্স কম অর্থাৎ এই খাবার খেলে রক্তে শর্করা আচমকা বেড়ে যায় না। ফলে যাঁরা ওজন কমাতে চান বা যাঁদের ডায়াবিটিস রয়েছে, তাঁরাও এই খাবারটি নির্দ্বিধায় খেতে পারেন।

· কাবলি ছোলার পুষ্টিগুণ নিয়ে নানা রকম গবেষণা হয়েছে। তাতেই দেখা গিয়েছে, কাবলি ছোলা ক্ষতিকর কোলেস্টেরল কমাতে পারে।

· কাবলি ছোলায় রয়েছে রেজিস্ট্যান্ট স্টার্চ এবং প্রিবোয়োটিক ফাইবার, যা অন্ত্রে থাকা উপকারী ব্যাক্টেরিয়ার খাবার। ফলে কাবলি ছোলা খেলে পেট যেমন পরিষ্কার থাকবে, তেমনই কমবে প্রদাহ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী