ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি

প্রেমের সম্পর্কের জেরে কিশোরীকে হত্যা, প্রধান অভিযুক্তসহ আটক ৩

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০১:০০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০১:০০:৩৬ পূর্বাহ্ন
প্রেমের সম্পর্কের জেরে কিশোরীকে হত্যা, প্রধান অভিযুক্তসহ আটক ৩ প্রেমের সম্পর্কের জেরে কিশোরীকে হত্যা, প্রধান অভিযুক্তসহ আটক ৩
পাবনায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি অবস্থায় পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত কিশোরীর সঙ্গে তার চাচাতো ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল এবং পারিবারিক বাসায় দুজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হত্যাকাণ্ডটি ঘটে।

বুধবার বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান এ তথ্য জানান।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে অভিযুক্ত নাইমের সঙ্গে কিশোরী রিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ একটি বস্তায় ভরে সহযোগীদের নিয়ে প্রাইভেটকারযোগে পাবনা সদর উপজেলার ভাড়ারা এলাকার পদ্মা নদীতে ফেলে দেওয়া হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তদন্তে যৌন নির্যাতনের অভিযোগও উঠে এসেছে; এ বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত যাচাই করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বুধবার সকালে অজ্ঞাত পরিচয়ের মরদেহ উদ্ধারের পরই পুলিশের বিভিন্ন ইউনিট তদন্তে নামে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অল্প সময়ের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হয়।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত নাইম, তার সহযোগী ইয়াসিন শেখ ও তুহিন প্রামানিককে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করেছে পুলিশ।

নিহত রিয়া (১৫) পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় মাওলানা কসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

এর আগে বুধবার সকালে ভাড়ারা ইউনিয়নের পিরপুর এলাকায় পদ্মা নদীর তীরে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয় কৃষকেরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। মরদেহটির হাত বাঁধা ছিল এবং গলায় একটি বাজারের ব্যাগ পেঁচানো অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর নিয়মিত মামলা রুজু করা হবে। পাশাপাশি ঘটনাটির অন্যান্য দিক খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪