ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯ বোয়ালিয়ায় বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারি প্রিভেল কাজীহাটা নতুন জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শনে রাসিক প্রশাসক শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড চট্টগ্রামের জোরারগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আসা তিন ভারতীয় নাগরিক আটক কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর পারমাণবিক বিদ্যুতের আরও কাছে বাংলাদেশ, উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? আর্থিক সংকটে থমকে ছিল চিকিৎসা, সমু চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার

প্রেমিকার ওপর অভিমান করে মোটরসাইকেলে আগুন দিলেন যুবক

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০১:১৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০১:১৭:৫৬ পূর্বাহ্ন
প্রেমিকার ওপর অভিমান করে মোটরসাইকেলে আগুন দিলেন যুবক প্রেমিকার ওপর অভিমান করে মোটরসাইকেলে আগুন দিলেন যুবক
প্রেমিকার সঙ্গে অভিমানকে কেন্দ্র করে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন এক যুবক।

বুধবার বিকেলে রাজশাহী নগরীর মোহেরচণ্ডী ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে এক যুবক মোটরসাইকেল নিয়ে ফ্লাইওভারে এসে কিছু সময় অবস্থান করেন। পরে তিনি হঠাৎ নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও মোটরসাইকেলটি আংশিকভাবে পুড়ে যায়।

স্থানীয়দের দাবি, প্রেমিকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও অভিমান থেকেই ওই যুবক এমন কাণ্ড ঘটিয়েছেন। তবে এ বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে এটি ব্যক্তিগত কারণে সংঘটিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

ব্যস্ত ফ্লাইওভারে এমন অপ্রত্যাশিত ঘটনায় কিছু সময়ের জন্য পথচারী ও যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে।

মতিহার থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে  ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯

নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯