ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্ষমতা ‘খর্ব’ করতে প্রস্তাব পাশ, অবিলম্বে বাহিনী সরানোর নির্দেশ

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০২:৫২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০২:৫২:৫৫ অপরাহ্ন
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্ষমতা ‘খর্ব’ করতে প্রস্তাব পাশ, অবিলম্বে বাহিনী সরানোর নির্দেশ ফাইল ফটো
ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা ‘খর্ব’ করতে মার্কিন আইনসভায় প্রস্তাব পাশ হল। অবিলম্বে ইরান থেকে বাহিনী সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মার্কিন আইনসভার নিম্নকক্ষে এই প্রস্তাব পাশ হতেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্প ধাক্কা খেলেন বলে মনে করা হচ্ছে। বিভিন্ন সূত্রের খবর, ২১৫-২০৮ ভোটে এই প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের পক্ষে সায় দিয়েছেন ২১৫ সদস্য। ঘটনাচক্রে, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের এই ক্ষমতা ‘খর্ব’ করার বিষয়ে ডেমোক্র্যাটদের পাশে দাঁড়িয়েছেন ট্রাম্পের দলেরই চার সদস্য।

আইনসভার নিম্নকক্ষে এই প্রস্তাব উত্থাপন করেছিলেন নিউ ইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিক্স। তাঁর উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ২১৫টি। ২০৮ ভোট যায় বিপক্ষে। উল্লেখ্য চার জন রিপাবলিকান টমাস ম্যাসি, ব্রায়ান ফিজপ্যাট্রিক, টম ব্যারেট এবং ওয়ারেন ডেভিডসন এই প্রস্তাবের পক্ষে সায় দিয়েছেন। আর এই প্রস্তাব নিম্নকক্ষে পাশ হতেই জল্পনা জোরালো হতে শুরু করেছে, তা হলে কি ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নিজের দলের অন্দরেই ক্ষোভ তৈরি হচ্ছে?

প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি সামরিক অভিযানে নামে আমেরিকা এবং ইজরায়েল। মাঝে যুদ্ধবিরতি হলেও আবার পশ্চিম এশিয়ায় অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ায় ট্রাম্পের সামরিক অভিযানের বিরোধিতা করে আসছেন ডেমোক্র্যাটেরা। একই সঙ্গে দাবি জোরালো হচ্ছিল, ‘যুদ্ধবাজ’ ট্রাম্পের ক্ষমতা খর্ব করা হোক। মার্কিন আইনসভার উচ্চকক্ষ এব‌ং নিম্নকক্ষে সেই প্রস্তাব বার বার উত্থাপন করেছেন ডেমোক্র্যাটরা। অবশেষে নিম্নকক্ষে সেই প্রস্তাব পাশ হয়েছে। এই প্রস্তাব পাশ হওয়ায় ট্রাম্প কিছুটা চাপে পড়লেন বলে মনে করা হচ্ছে। এই প্রশ্নও উঠতে শুরু করেছে, তা হলে কি এ বার পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামাবে আমেরিকা? তবে এত সহজেই যে বিষয়টি মিটে যাবে, এমনটা নয় বলেও মনে করা হচ্ছে। কারণ, উচ্চকক্ষেও এই প্রস্তাব পাশ করাতে হবে। সেখানে ভোটাভুটিতে জিতলে, তবেই পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তার একটা আন্দাজ পাওয়া যেতে পারে।

প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান যে গতিতে শুরু করেছিল আমেরিকা, তা কিছুটা শ্লথ হয়েছে। সময় যত গড়িয়েছে ইরানের সঙ্গে আলোচনার রাস্তার পথে হাঁটতে চাইছেন ট্রাম্প। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আলোচনা চালানো হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে দু’দেশের মধ্যে চুক্তি বা বোঝাপড়া হওয়ার সম্ভাবনা প্রবল।

এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সামরিক বিজয়ের চেয়ে ইরানের সঙ্গে শান্তি আলোচনা করা ভাল হবে।” তার পরেই ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ইরানের সঙ্গে কবে বোঝাপড়ায় আসবে আমেরিকা? মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমার মনে হয় এক সপ্তাহ সময় লাগবে।” এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালী থেকে অবরোধ উঠে যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী