ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কক্সবাজারে কালভার্ট নির্মাণের মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৩:১৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৩:১৪:৫৮ অপরাহ্ন
কক্সবাজারে কালভার্ট নির্মাণের মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত ছবি: সংগৃহীত
কক্সবাজারে একটি কালভার্ট নির্মাণের সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও একজন। 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে কক্সবাজার শহরের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকরা হলেন- মোহাম্মদ ইলিয়াছ ও মোহাম্মদ রাকিব। নিহতদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। এসময় আহত হন শাহাজালাল (৩৫)। তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত কক্সবাজার শহরের দরিয়ানগর ভেটিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি সড়কে পাহাড়ের পাশে কালভার্ট নির্মাণ করছিল ‘লাকী এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এসময় কালভার্ট নির্মাণের ঢালাইয়ের কাজের জন্য মাটি খুড়ে বেইজ তৈরি করার সময় মাটির একটি অংশ ধ্বসে পড়ে। এতে চাপা পড়েন তিন শ্রমিক।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

মারা যাওয়া শ্রমিকদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানতে চাইলে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার জানান, তিনি একটি মিটিংয়ে আছেন। দরিয়ানগরে মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহতের বিষয়টি তিনি এখনও অবগত নন। বিষয়টি জেনে বিস্তারিত তথ্য দেওয়ার কথা বলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী