ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ভুলেও মুখে দেবেন না ৩ কাঁচা সব্জি! শরীরে প্রবেশ করবে ‘বিষাক্ত’ পদার্থ

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৩:২০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৩:২০:৩৪ অপরাহ্ন
ভুলেও মুখে দেবেন না ৩ কাঁচা সব্জি! শরীরে প্রবেশ করবে ‘বিষাক্ত’ পদার্থ ফাইল ফটো
কাঁচা সব্জি খাওয়ার প্রচলন শুরু হয়েছে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাওয়ার পর থেকে। বিশেষ করে স্যালাডের সুখ্যাতি তো সারা বিশ্বে ছড়িয়ে। কিন্তু সব রকমের সব্জি কাঁচা খাওয়া একেবারেই স্বাস্থ্যকর নয়। কিছু সব্জি রান্না না করে খেলে শরীরে জীবাণু, বিষাক্ত উপাদান বা হজমের সমস্যার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করছেন দিল্লি নিবাসী গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট শুভম বাৎস্য।

সম্প্রতি সমাজমাধ্যমে চিকিৎসক এমনই তিনটি সব্জির কথা বলেছেন, যেগুলি খেলে স্বাস্থ্যহানির ঝুঁকি রয়েছে—

১. পালংশাক: ‘পপাই দ্য সেলারম্যান’-এর মতো কার্টুনের প্রভাবে কাঁচা পালংশাকের কদর বেড়েছে বটে, কিন্তু তা শরীরের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। রান্না করার পর যে শাকের উপকারিতা অঢেল, সেই শাকই যদি কাঁচা খাওয়া হয়, তা হলে তা থেকে ব্যাক্টেরিয়া এবং বিষাক্ত পদার্থ সোজা শরীরে প্রবেশ করে। ই. কোলাই এবং ফিতাকৃমির ডিম পাতার ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে। ভাল করে ধুয়ে ফেলার পরও এই দূষিত পদার্থগুলি সব্জির মধ্যে থেকে যায়। তা থেকে ডায়ারিয়া, পেটে সংক্রমণ ইত্যাদি হতে পারে। তাই সর্বদা পালংশাক রান্না করে তবেই খাওয়া উচিত।

২. বাঁধাকপি: স্যালাডে ব্যবহৃত হয় কাঁচা বাঁধাকপির পাতা। কিন্তু এই সব্জির গায়ে নানা ধরনের বিষাক্ত কীটনাশক এবং জীবাণু বাস করে। তা ছাড়া কপিতে ফিতাকৃমির ডিম লুকিয়ে থাকে। রান্না করে না খেলে এই উপাদানগুলি রক্তপ্রবাহে প্রবেশ করে। মস্তিষ্কেও পৌঁছে যেতে পারে। এর ফলে নিউরোসিস্টিকারকোসিসের মতো রোগ হতে পারে। লেটুসের মতো পাতাযুক্ত সব্জির ক্ষেত্রেও এটি প্রযোজ্য।

৩. বেগুন: চিকিৎসকের মতে, বেগুনে স্বাভাবিক ভাবেই কিছু গ্লাইকোঅ্যালকালয়েড জাতীয় উপাদান থাকে, যা অতিরিক্ত পরিমাণে শরীরে গেলে অস্বস্তি তৈরি করতে পারে। এটি এক প্রকার প্রাকৃতিক বিষাক্ত উপাদান, যা মূলত পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে। বেগুনের ফলন ও সুরক্ষায় এই উপাদানের বিশেষ ভূমিকা থাকলেও, এটি অতিরিক্ত পরিমাণে মানুষের শরীরে প্রবেশ করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। রান্না করলে এই সমস্ত উপাদানের প্রভাব অনেকটাই কমে যায়। পাশাপাশি বেগুন রান্না করলে হজম করাও সহজ হয়।

শুধু এই তিনটি সব্জিই নয়, যে কোনও কাঁচা সব্জির ক্ষেত্রেই তা পরিষ্কার-পরিচ্ছন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাষ, পরিবহণ বা সংরক্ষণের সময়ে বিভিন্ন ধরনের জীবাণু, ব্যাক্টেরিয়া বা পরজীবী সব্জির গায়ে লেগে থাকতে পারে। তাই স্যালাড তৈরির আগে সব্জি ভাল করে ধুয়ে নেওয়া জরুরি। অনেক ক্ষেত্রে হালকা রান্না করে নিলে তা নিরাপদ হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী