ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

তানোরে সিএনজির সিটের ভেতর ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী ময়েন গ্রেফতার

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১২:৫৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১২:৫৩:১৮ পূর্বাহ্ন
তানোরে সিএনজির সিটের ভেতর  ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী ময়েন গ্রেফতার তানোরে সিএনজির সিটের ভেতর ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী ময়েন গ্রেফতার
রাজশাহী তানোরে সিএনজি চালকের সিটের নিচ থেকে ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী ময়েনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (২০ জুন) দিনগত রাত সাড়ে ১১টায় তানোর থানাধীন লালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সিটের নিচ থেকে ৯৯ পিস ট্যাপেন্টাডল এবং মাদক বহনকাজে ব্যবহৃত ১টি সিএনজি-জব্দ করা হয়।

গ্রেফতার মোঃ ময়েন উদ্দিন (৪২), সে তানোর থানার সেলামপুর গ্রামের মৃত তছির মন্ডলের ছেলে।

শনিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, জানতে পারেন, তানোর থানাধীন লালপুর বাজারে ১জন মাদক কারবারী সিএনজিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে চালকের সিটের নীচে বক্সের ভিতর থেকে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করা হয়। সেই সাথে জব্দ করা হয় সিএনজিটিও। 

গ্রেফতার ময়েন নিজ এলাকার চিহ্নিত মাদক কারবারী। সিএনজি চালানো তার লোক দেখানো পেশা। এই পেশার আড়ালে দীর্ঘদিন যাবত গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেনসিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সিএনজি যোগে বহন করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে বিভিন্ন মাদক কারবারী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

এ ব্যপারে ময়েনের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে তানোর থানা পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী