ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৭:১৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৭:১৪:৪৭ অপরাহ্ন
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে সংগঠনটির সব ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার আহ্বান জানান বক্তারা।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঝটিকা মিছিলের মাধ্যমে ছাত্রলীগ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বলেন, রাজশাহীতে মিছিলের নামে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না। একই সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ পুনরায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এর আগে বুধবার সকালে রাজশাহীর রাজপাড়া থানার সিটিহাট এলাকায় ঝটিকা মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী ওই মিছিলে অংশ নেন। মিছিলটি সিটিহাট এলাকার বাইপাস সড়ক প্রদক্ষিণ করে কিছু দূর এগিয়ে শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলে অংশ নেওয়া অনেকের মুখে মাস্ক পরা ছিল।

এদিকে, মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করেছে। ভিডিওতে কয়েকজনকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, মিছিলের ভিডিও সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। ভিডিওর ভিত্তিতে অংশগ্রহণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, সকাল ৮টার দিকে মিছিল হওয়ার তথ্য আমরা পেয়েছি। ভিডিও সংগ্রহ করা হয়েছে। ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী