ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহীতে সংবাদ সম্মেলন নিমাই বিলের কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধের দাবি

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০১:০৩:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০১:০৩:০৯ পূর্বাহ্ন
রাজশাহীতে সংবাদ সম্মেলন নিমাই বিলের কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধের দাবি রাজশাহীতে সংবাদ সম্মেলন নিমাই বিলের কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধের দাবি
রাজশাহীর বাগমারা উপজেলার নিমাই বিলের কৃষি জমিতে জোর জবরদস্তি অবৈধভাবে পুকুর খনন বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) বেলা ১১ টায় গণকপাড়ায় অবস্থিত অংশু বুক ক্যাফেতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

“কৃষি জমি রক্ষা কর, খাদ্য সুরক্ষা নিশ্চিত কর” স্লোগানে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি, রাজশাহী মহানগর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন, বাগমারার আহ্বায়ক ও মোহনপুর কলেজের প্রভাষক মো. আমজাদ হোসেন। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী, আ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক, জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী, ঈশিতা ইয়াসমিন সহ প্রমূখ।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছে, রাজশাহীর বিভিন্ন উপজেলার পাশাপাশি বাগমারা উপজেলার নিমাই বিলের কৃষিজমিতে জোর জবরদস্তি অবৈধ পুকুর খননের মহোৎসব চলছে। কৃষি জমি রক্ষায় এ বিষয়টি নিয়ে ৪/৫ মাস যাবৎ প্রশাসনের দৃষ্টিতে আনার জন্য মানববন্ধন, স্মারকলিপি প্রদান করা হয়েছে। এর পরেও কোন প্রতিকার না পেয়ে গত- ১৯ মার্চ ২০২৫  তারিখে “বিজ্ঞ রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাগমারা আমলী”- আদালতে একটি মামলা করা হয়। মামলা নম্বর: সি.আর কেস নং-৩৪৭/২০২৫ (বাগমারা)। বাগমারা উপজেলার এসিল্যান্ড বরাবর মামলাটির তদন্তভার রয়েছে।

একই বিষয়ে কোন অগ্রগতি না ঘটলে গত ৮ এপ্রিল ২০২৫ তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিট-পিটিশন দেওয়া হয় এবং এই রিটে বাগমারা উপজেলায় পুকুর খননে স্থগিতাদেশ সহ রাজশাহী জেলা প্রশাসক, ইউএনও, এসিল্যান্ড কে কার্যকর পদক্ষেপ গ্রহণে নির্দেশনা প্রদান করা হয়।

আসামীরা দেশের প্রচলিত আইন, উচ্চ আদালতের রিট পিটিশনসহ সকল কিছুকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সন্ত্রাসী কায়দায় নিমাই বিলের প্রায় ষাট বিঘা কৃষি জমিতে ঈদ-উল-আজহার ছুটিতে আবারো জোড়েশোরে খনন শুরু করেছে। তথাকথিত কতিপয় স্থানীয় রাজনৈতিক নেতা ও ভূমি দস্যূরা এই কাজের সাথে জড়িত। তারা প্রতিনিয়ত রাত ১১ টার পর থেকে ভোর ৫ টা পর্যন্ত ৭ টি স্কেভেটার মেশিন দিয়ে খনন কাজ কাজ চালিয়ে যাচ্ছে। যদিও দেশের প্রচলিত আইনে ফসলী জমিতে পুকুর খনন করা যাবে না। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ, বাগমারা থানা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনকে একাধিক বার অবগত করা হলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেন নি বরং নীরব দর্শক এর ভূমিকা পালন করেছে। অবৈধ খননের কারনে কৃষকদের আবাদ নষ্ট হয়েছে এবং জমি আবাদের অনুপযোগী হওয়ায় কৃষকরা অনিশ্চিত ভবিষৎ এর মধ্যে পড়েছেন।

সংবাদ সম্মেলন থেকে ৫ দফা দাবী জানানো হয়েছে। দাবীগুলো হলো-অবিলম্বে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং চিহ্নিত ভূমিদস্যুদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; ভূমি দস্যূতায় সহতায়তাকারী পুলিশ কর্মকর্তা, এসি-ল্যান্ড, ইউএনও কে অপসারণসহ তার বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে হবে; জোর পূর্বক পুকুর খনন করতে গিয়ে কৃষকের ক্ষতির পরিমাণ নির্নয় করতে হবে এবং তার ক্ষতিপুরণ দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে; সমগ্র ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; রাজশহীর বিভিন্ন উপজেলায় কৃষি জমিতে পুকুর খননের যে মহোৎসব চলছে তা অতিদ্রুত বন্ধ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী