ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ১১:০৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ১১:০৫:৪৯ অপরাহ্ন
ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
নোয়াখালীর কবিরহাট বাজার এলাকায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের রাজবাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, একই দিন দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার কবিরহাট বাজারের হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে।

নিহত রতন দেবনাথ (৫২) উপজেলার চাপরাশীরহাট ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের রাজবাড়ির মনোরঞ্জন দেবনাথের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রতন পেশায় একজন পান দোকানদার ছিলেন। তিনি মানসিক ভাবে অসুস্থ ছিলেন। তার স্ত্রী মনিকা রানী দেবনাথ কবিরহাট বাজারের জননী হাসপাতালের আয়া হিসেবে কাজ করেন। তার স্বামী স্ত্রী ও ছেলের সহযোগিতায় হাসপাতালের পাশেয় পান দোকান করতেন। দুপুর সোয়া ১টার দিকে জননী হাসপাতালের উত্তর পাশে স্বামীকে গুরুত্বর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্ত্রী। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার এবং স্থানীয় লোকজনের ভাষ্যমতে ভিকটিম জননী হাপাতালের ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা যায়। পরবর্তীতে হাসপাতাল থেকে মরদেহ সৎকার করতে বাড়িতে নিয়ে যায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মৃত্যু নিয়ে তার পরিবারের সদস্যদের কোন অভিযোগ নেই।    

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ভিকটিম মানসিক ভাবে অসুস্থ ছিলেন। সিসি টিভির ফুটেজে দুপুর ১২টা ৫৯ মিনিটে দেখা যায় ওই ব্যক্তি ভবনে উঠছে। এরপর ১টা ৯মিনিটের দিকে তার মরদেহ নিচে পড়ে থাকতে দেখে তার স্ত্রী। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যবসায়ী ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে যায় অথবা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তার ডান হাত আর বাম পা ভাঙ্গা ছিল। খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী