ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০৩:৫২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০৩:৫২:৪২ অপরাহ্ন
পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, দেশের শিল্পায়নের ধারা অব্যাহত রাখতে এবং ব্যবসায়ীদের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে ব্যাবসা সহজীকরণ করতে সরকার বদ্ধপরিকর। তিনি ঘোষণা করেন, পাবনা জেলায় দ্রুততম সময়ের মধ্যে আরও একটি নতুন বিসিক শিল্পনগরী স্থাপন করা হবে।

আজ শুক্রবার (৫ জুন) পাবনা বিসিক শিল্প নগরীস্থ স্কয়ার গ্রুপের সম্মেলন কক্ষে বিসিক শিল্প নগরীর শিল্প উদ্যোক্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। 

আব্দুল মুক্তাদির জানান, বিদ্যমান শিল্পনগরীগুলোতে রাস্তাঘাট প্রশস্ত করা, বাউন্ডারি দেওয়াল নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে চলতি বছর থেকেই কাজ শুরু করা হবে। এ লক্ষ্যে তিনি বিসিক চেয়ারম্যানকে দ্রুত বাজেট ও সুনির্দিষ্ট প্রস্তাবনা জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।

শিল্প প্লটের মূল্য ও আনুষঙ্গিক খরচ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারিভাবে প্লট উন্নয়নের কারণে সংশ্লিষ্ট খরচ কিছুটা বৃদ্ধি পায়, যা জমির মূল দামের ওপর প্রভাব ফেলে। তবে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে জমির দাম পর্যালোচনার আশ্বাস দেন তিনি। এছাড়াও শিল্প প্লট হস্তান্তর ফি এবং অন্যান্য ফি’র ক্ষেত্রে ব্যবসায়ীদের কোনো প্রকার স্বস্তি বা ‘রিলিফ’ দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকারের মূল লক্ষ্য হলো উদ্যোক্তাদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা, যাতে তারা নির্বিঘেœ ব্যাবসা পরিচালনা করতে পারেন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়। পাবনার প্রস্তাবিত নতুন শিল্পনগরীটি এই অঞ্চলের শিল্পায়নে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, বিসিকের রাজশাহী এবং রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, পাবনা বিসিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. শামীম হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনূর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বিসিকের বিভিন্ন কারখানা পরিদর্শন করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী