ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ ভ্যানচালককে কুপিয়ে ভ্যান-টাকা-ফোন ছিনতাই, তিনজন গ্রেপ্তার চারঘাটে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার রাজশাহীতে গণপূর্তমন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে প্রশাসনের প্রস্তুতি ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের ট্রাম্পের এশিয়া সফরের আগেই পিয়ংইয়ংয়ে মারণাস্ত্রের মহড়া দিল্লিতে পুলিশের ভ্যানে নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি কাজ পেতে নগ্ন দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি ‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা? কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর... স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী রাজশাহীতে শর্টগানের ২৩ কার্তুজ ও ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার কলোনিতে খুন

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০২:২৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০২:৪৩:৫৬ অপরাহ্ন
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার কলোনিতে খুন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার কলোনিতে খুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা পৌর এলাকার অনন্ত অঞ্চলের হরিজন কলোনিতে ছুরিকাঘাতে আরাফাত‌ হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের বাড়ি-ঘরে ভাংচুর ও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরের ওমর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্থানীয় শহিদুল মেম্বারের সঙ্গে আরাফাতদের ঝামেলা চলছিল। একাধিকবার ছোটোখাটো মারামারির ঘটনাও ঘটেছে। 

বুধবার মধ্যরাতে কলোনি এলাকায় আরাফাতকে একা পেয়ে কুপিয়ে জখম করে শহীদুলের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এঘটনার পর পরই শহীদ মেম্বারের বাড়ি-ঘরে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় আরাফাতের লোকজন।

বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল জানান, আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে ঘটনার মূল কারণ পরে জানানো হবে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩